রাজ্য

৩ IPS ডেপুটেশন ঘটনায় কেন্দ্র-রাজ্য সংঘাত গড়াল সুপ্রিম কোর্ট অব্দি, রাজ্য গেল শীর্ষ আদালতে

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কনভয় হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাড্ডার নিরাপত্তায় থাকা রাজ্যের ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশন দিয়েছিল। তবে তাতে অসম্মতি জানিয়েছিল রাজ্য সরকার। অবশ্য রাজ্য সরকারের কথায় কার্যত পাত্তা না দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গতকাল ৩ আইপিএস অফিসারের বদলি করে দেয়। এর ফলে কেন্দ্র-রাজ্য সংঘাত আরো বাড়ে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এহেন আচরণে বিস্ফোরক টুইট করে। তারপর আজ আইপিএস ডেপুটেশন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত সুপ্রিমকোর্টের দোরগোড়ায় পৌঁছায়।

গতকাল নবান্নের কথা অমান্য করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পোস্টিং পাঠিয়ে দিয়েছিল। তারা রাজ্যের ৩ আইপিএস অফিসারকে নতুন পোস্টিং দিল। রাজিব মিশ্রকে ITBP তে পাঠানো হয়েছে। প্রবীণ ত্রিপাঠি পোস্টিং হয়েছে SSB তে। আর ভোলানাথ পান্ডে গেছেন KBPRD তে। এই তিন অফিসারের নতুন পোস্টিং ৫ বছরের জন্য করা হয়েছে। নবান্নে এই খবর পৌঁছানোর পর কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের নির্দেশ মতো আজ রাজিব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি ও ভোলানাথ পান্ডে এর কেন্দ্রের ডেপুটেশন কাজে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার তাদের অবস্থানে অনড় থাকায় তাদের কাজে যোগ দেয়া তো দূর, নবান্নের ছাড়পত্র মেলেনি তাদের দিল্লি যাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, এখনই এই তিন অফিসারকে রাজ্যের ছাড়া সম্ভব নয়। গতকাল সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছে, এই করোনা পরিস্থিতিতে রাজ্যে আইপিএস ও আইএএস এর সংখ্যা কম আছে। এই মুহূর্তে কেন্দ্রের কথা মেনে নেওয়া সম্ভব নয়।

এরপরই আজ সকালে এই ঘটনা সুপ্রিম কোর্ট অব্দি গড়ায়। কেন্দ্রের অসাংবিধানিক কাজের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্ট অব্দি যাচ্ছে। এরপর সুপ্রিম কোর্ট আদৌ যদি মামলা দেয় তাহলে কি রাই দেবে তার ওপর চেয়ে আছে গোটা বঙ্গ রাজনীতি।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026