রাজ্য

কৈলাস মুকুল অর্জুনদের বিরুদ্ধে রাজ্য পুলিশ কঠোর আইনি ব্যবস্থা নিতে পারবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলা গেরুয়া শিবির বরাবর রাজ্য প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ তোলে। তাদের দাবি রাজ্য পুলিশ যেকোনো সময় বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হেনস্থা করতে পারে। সেই জন্য কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর আছেই মামলার শুনানি বেরিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং সহ ৫ জনের বিরুদ্ধে রাজ্য পুলিশ প্রশাসন কোনরকম কঠোর আইনি ব্যবস্থা নিতে পারবে না।

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব অরবিন্দ মেনন সুপ্রিমকোর্টে জানিয়েছিলেন, বাংলার বিজেপি নেতাদের বিরুদ্ধে পরিকল্পনা লমাফিক ববিভিন্ন জেলায় কমপক্ষে ১১৪ টি মামলা দায়ের আছে। আর সেই কথা বিবেচনা করেই সুপ্রিমকোর্টে মামলাটির শুনানি হয়। আবেদনকারীর পক্ষের আইনজীবী মুকুল রোহতগি বলেছেন, বর্তমানে বাংলা গেরুয়া শিবিরে যোগ দেওয়া যেন ফৌজদারি মামলা হয়ে গেছে। সেই প্রসঙ্গে তিনি ভারতী ঘোষের নাম তুলে ধরেছেন। এছাড়াও সুপ্রিম কোর্টের শুনানি অব্দি কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং সহ ৫ জনের বিরুদ্ধে রাজ্য পুলিশ কোন শাস্তিমুলক ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকার ও পুলিশকে নোটিশ দিয়ে দিয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে তাদের কাছে হলফনামা পৌঁছে যাবে।

বিজেপি নেতাদের মতে যেভাবে তৃণমূল দলে প্রতিনিয়ত ভাঙ্গন ধরেছে তাতে ক্রমশ হিংস্র হয়ে উঠছেন। এমনিতেই বিজেপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজ্য জেলায় জেলায় মামলা চলছে। এবার মমতা পুলিশবাহিনীকে কাজে লাগিয়ে সেই নেতাদের গ্রেফতার করে জেলে ঢোকাতে কুন্ঠাবোধ করবে না। তাই সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বাংলা গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। তবে সুপ্রিম কোর্টের এই রায় শাসকদলের যে পছন্দ হবে না, তা বলা বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026