বিনোদন

মানালি-অভিমন্যুর মধুচন্দ্রিমা, দার্জিলিং-এর ঠান্ডা উপভোগ করছেন নবদম্পতি

করোনা পরিস্থিতিতে বিয়ে হয়েছিল পরিচালক অভিমন্যু ও অভিনেত্রী মানালির। সেই সময় হানিমুনে যাওয়ার সুযোগ হয়নি নবদম্পতির। ফলে কিছুদিন আগে সপরিবারে দার্জিলিংয়ে গিয়েছেন অভিমন্যু ও মানালি। এই মুহূর্তে দার্জিলিং-এর ঠান্ডা উপভোগ করছেন তাঁরা। অভিমন্যু ও মানালি দুজনেই পরিবারকেন্দ্রিক। এই কারণে তাঁরা দুজনে একান্তে হানিমুন করতে না গিয়ে ফ্যামিলি ‍ট‍্যুরে যাওয়াই শ্রেয় বলে মনে করেছেন। দার্জিলিং থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন মানালি।

সম্প্রতি লকডাউনের সময় অভিমন্যু ও মানালি ঘরোয়া অনুষ্ঠান করে রেজিস্ট্রি ম্যারেজ করেন। দুই পরিবারের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে পুজোর সময় আরও একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারণ বিয়ের পর মানালি ও অভিমন্যুর প্রথম পুজো। অনুষ্ঠানে মানালি লাল রঙের শাড়ি পরেছিলেন। হাতে ছিল শাঁখা-পলা, নোয়া, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ। মানালি খোঁপা সাজিয়েছিলেন সাদা ফুল দিয়ে। করোনা বিধি মেনে অভিমন্যু ও মানালি পুজোমন্ডপে যাননি। বাড়ির অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মানালি। নেটিজেনরা অভিমন্যু ও মানালিকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘বউ কথা কও’-এ ‘মৌরি’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন মানালি। এরপর ছেলেবেলার বন্ধু ও গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে তাঁর বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পর মানালি-সপ্তকের ইগোর লড়াই শুরু হয়। একসময় তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মানালি সম্পূর্ণভাবে কেরিয়ারে মন দেন। এইসময় বেশ কয়েকটি সিরিয়াল ও ফিল্মে অভিনয় করেন মানালি। শক্তিশালীঅভিনেত্রী হিসাবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেন তিনি। এরপর অভিমন্যুর সাথে তাঁর পরিচয় হয়। তখন অভিমন্যুর সঙ্গে তাঁর স্ত্রী অনিন্দিতা বোসের ডিভোর্স হয়ে গেছে। মানালি ও অভিমন্যুর সম্পর্ক ক্রমশ দানা বাঁধে। অবশেষে চলতি বছর বিয়ে করেন দুজনে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026