বিনোদন

শ্রাবন্তীর জীবনে নতুন সঙ্গী, ভরিয়ে দিলেন ভালোবাসায়

টলিটাউনের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্য ভাঙনের খবর। একদিকে রোশন সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীকে পরোক্ষভাবে আক্রমণ করে চলেছেন কখনও মেসেজের স্ক্রিনশট পোস্ট করে, কখনও বিশ্বস্ততার প্রশ্ন তুলে, কখনও বা আবার শ্রাবন্তীর সিঁদুর নিয়ে নেতিবাচক মন্তব্য করে। শ্রাবন্তী সমস্ত কিছু উপেক্ষা করে নিজের বন্ধু সঞ্চারী চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। সঞ্চারীর সঙ্গে ছবি শেয়ার করে শ্রাবন্তী জানিয়েছেন, বন্ধুত্ব চিরন্তন। সঞ্চারী শ্রাবন্তীকে ছবির নিচে কমেন্ট করে অনেক ভালোবাসা জানিয়েছেন। সঞ্চারী ও শ্রাবন্তীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রোশনের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে রোশনের ক্ষেত্রে প্রথম বিয়ে হলেও শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। এর আগে শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয়েছিল পরিচালক রাজীব বিশ্বাসের। শ্রাবন্তী ও রাজীবের একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। শ্রাবন্তী যখন কেরিয়ারের শীর্ষে তখন রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন শ্রাবন্তী। এরপর শ্রাবন্তী ও রাজীবের তেরো বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর উঠতি মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। ইতিমধ্যে শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। গতবছর অমৃতসরে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে করেন দুজনে।

চলতি বছরের এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। তাঁদের ইচ্ছে ছিল ঘটা করে বিবাহবার্ষিকী পালন করার। কিন্তু করোনা অতিমারীর কারণে তা বাতিল হয়ে যায়। এরপর থেকেই শ্রাবন্তী ও রোশনের মনোমালিন্য শুরু হয়। ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইল থেকে রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন শ্রাবন্তী। আগুনে ঘি ঢেলে রোশন মিডিয়াকে জানান, পুজোর আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছেন তাঁরা দুজনে। শ্রাবন্তী নিজের ছেলে অভিমন্যুর সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে। শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রোশনের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে রোশন এখন মায়ের সঙ্গে রয়েছেন। এর পরেই রোশন ও শ্রাবন্তী দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন। তবে শ্রাবন্তীর অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন শ্রাবন্তী। এমনকি রোশনের জিমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। তবে 8 ই নভেম্বর মধ্যমগ্রামে শ্রাবন্তীর জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রোশনকে দেখা যায়নি।

Anirban Kundu

Recent Posts

অষ্টম পে কমিশনের নতুন আপডেট, ন্যূনতম বেতন বাড়িয়ে ৬৫ হাজার করার দাবি

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় আপডেট সামনে এল। মঙ্গলবার পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের…

May 7, 2026

১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় শুরু কাজ, পালাবদলের পর শহরের মেট্রো প্রকল্পে গতির আশা

কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর কলকাতার মেট্রো ও রেল প্রকল্পে নতুন গতি…

May 7, 2026

এক রিচার্জেই ৩৬৫ দিন! Jio দিচ্ছে 2.5GB ডেটা ও JioHotstar

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Jio তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দীর্ঘমেয়াদি ও বাজেট-ফ্রেন্ডলি…

May 7, 2026

ব্রিগেডে বিজেপির শপথের দিন কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতার আবহাওয়ার খামখেয়ালিপনা এখন প্রায় নিত্যসঙ্গী। দিনের বেলায় তীব্র গরম আর বিকেল গড়াতেই দফায় দফায়…

May 7, 2026

টানা তিন হারে ধাক্কা পাঞ্জাবে! কেকেআরের প্লে অফ স্বপ্নে বড়সড় দুঃসংবাদ

কয়েকদিন আগেও চলতি আইপিএলের একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবলের শীর্ষে ছিল পাঞ্জাব কিংস। কিন্তু…

May 7, 2026

PM Shri Scheme: বাংলার স্কুল পড়ুয়ারাও পাবে পিএম শ্রী প্রকল্পের সুবিধা, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দ্রুত পিএম শ্রী প্রকল্প চালুর জন্য উদ্যোগী কেন্দ্র। খুব শীঘ্রই দুই রাজ্যের…

May 7, 2026