বিনোদন

মিঠাইকে পরাজিত করতে ময়দানে আসছে মানালীর ধূলোকণা

নকশিকাথার পর ফের লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে কামব্যাক করছেন মানালী দে। দীর্ঘ ব্রেকের পর স্টার জলসার নতুন গল্প ধূলোকণাতে  অভিনয় করছেন  মানালী। এই খবর অনেক দিন ধরেই টেলিভিশনে ঘোরা ফেরা করছিল। লকডাউনের আগেই নতুন প্রমো লঞ্চ হয়ে গিয়েছিল। প্রথম প্রমোতেই দেখানো হয়, বাড়িতে এসেছে নতুন গাড়ি, অথচ গ্যারেজ না থাকায় উঠোনের মধ্যেই মশারি টাঙিয়ে আগলে রাখা হচ্ছে নতুন অতিথিকে। সেই নিয়ে বাড়িতেই হইহই কাণ্ড, খোঁজ চলছে নতুন ড্রাইভারেরও। এরপরই গল্পে এন্ট্রি নেয় লাল ওরফে ইন্দ্রাশিষ।

প্রথম দেখাতে মানালী আর ইন্দ্রাশিষের প্রেম হলনা। বরং শুরু হয়ে ঝগড়া। মানালী প্রথমে বাড়ির নতুন ড্রাইভারকে বলে দেত গান গাক আর নেত্য করুক’, সেই নিয়ে মাথ্যবাথ্যা নেই মানালির কড়া ভাষায় হুকুম করে সে বলে প্রতিদিন গাড়ি ধুয়ে-মুছে পরিষ্কার করতে হবে। ইন্দ্রাশিষ ও বলে ওঠে বাড়ির কাজের লোকের সাথে মুখ লাগাতে চায়না। তখন সকলে বলে ওঠে সে বাড়ির কাজের লোক নয় সে হচ্ছে বাড়ির ম্যানেজার। সেই যাই হোক তু তু মে মে করে গল্পের ঝগড়ার প্রেক্ষাপটেই শুরু হল মিষ্টি প্রেমের গল্প। এখন এটাই দেখার যৌথ পরিবারের প্রেক্ষাপটে এই টক-ঝাল-মিষ্টি সম্পর্ক কীভাবে মধুর হবে ‘ধূলোকণা’তে। এই ধারাবাহিকে ফ্রেশ জুটি হিসেবে থাকছে মানালী আর ইন্দ্রাশিষ। এছাড়া বাদশা মৈত্র, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, ময়না মুখোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, অস্মি ঘোষের মতো কলাকুশলী।

প্রথম প্রমোই বেশ হিট হয়ে যায়। তবে করোনা আর লকডাউনের পর ফের কোনোভাবে ধারাবাহিকের শ্যুটিং নতুন করে শুরুই করা যাচ্ছিলনা। তবে সব যট কাটিয়ে ধূলোকণার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন ছিল স্টার জলসার কোন স্লটে আসবে এই ধারাবাহিক। স্টার জলসার দর্শকদের জন্য সুখবর। ১৯ শে জুলাই থেকে স্টার জলসাতে রাত ৮টা থেকে শুরু হচ্ছে এই নতুন ধারাবাহিক। এতদিন রাত ৮টায় বরণ ধারাবাহিক দেখানো হত। না বরণ শেষ হচ্ছেনা এখনই এই ধারাবাহিক ১৯ শে জুলাই থেকে সোম থেকে রবি বিকেল ৫ঃ৩০ টাতে দেখানো হবে।

বিগত কয়েক দিন ধরেই টিআরপি তালিকায় জি বাংলার ধারাবাহিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে স্টার জলসার একাধিক ধারাবাহিক। খড়কুটো স্টার জলসার চ্যানেল টপার থাকলেও টিআরপির জায়গাতে কোনোভাবে এক নম্বরে জায়গা করতে পারছেনা। অন্যদিকে ২০ সপ্তাহের বেশি দিন ধরে জি বাংলার মিঠাই টিআরপির শীর্ষেই রয়েছে। কোনোভাবে টলানো যাচ্ছেনা এই ধারাবাহিককে। তাই স্টার জলসা রাত ৮ টার সময় মানালী তবে কি মিঠাইয়ের সৌমিতৃষাকে টিআরপির এই খেলাতে হারাতে পারবে? মিঠাই আর উচ্ছেবাবুর মতো কি ধূলোকণার বাড়ির ম্যানেজার আর ড্রাইভারের প্রেম জমবে? তা সময় বলবে। আপাতত মানালীর অনুরাগীরা রোজ পর্দায় প্রিয় অভিনেত্রীকে দেখার আনন্দে উচ্ছ্বসিত।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026