রাজ্য

করোনার কারণে এবারেও বন্ধ মায়াপুরের রথ যাত্রা, রথ পালনের নতুন বিধি জানালো ইস্কন

করোনা ভাইরাসের কারণে এবারে নদিয়ার মায়াপুর ইসকনের রথের চাকা গড়াবেনা। শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্য একটি ছোট রথ বের করবে ইসকন কর্তৃপক্ষ। এদিন জনসাধারণের উদ্দেশ্যে এই কথা স্পষ্ট করে দিলো ইসকন কর্তৃপক্ষ। প্রতিবছর রাজাপুর থেকে তিনটি রথ ইসকন মন্দিরে আসে রথযাত্রা উপলক্ষে। জগন্নাথ দেবের বাড়ি রাজাপুর মন্দির থেকে মায়াপুরে ইসকন মন্দিরে তার মাসির বাড়িতে আসে রথ।

সেখানেই গঙ্গার পাড়ে শ্রী কুঞ্জ তৈরি হয় রাজকীয় গুন্ডিচা মন্দির। সেখানে প্রায় এক সপ্তাহ ধরে চলে রথের মেলা। ইসকন মন্দিরে এই রথের মেলা কে ঘিরে প্রত্যেক বছর উন্মাদনা তুঙ্গে থাকে। কিন্তু, এবারে করোনা পরিস্থিতির কারণে রথযাত্রা কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মায়াপুরের ইসকন মন্দির। তবে শুধু এবছর নয় গত বছরও করোনা ভাইরাসের কারণে বন্ধ করে রাখা হয়েছিল ইসকনের রথযাত্রা। তাই গত বছরের মতো এবারেও জগন্নাথ দেবের ভক্তদের মধ্যে একটা মন খারাপের অনুভুতি কাজ করবে।

তবে শুধুমাত্র মায়াপুরের রথ যাত্রা নয়, এবারে কিন্তু পুরীর রথযাত্রাতেও অনেক বিধি নিষেধ থাকছে। আগের বছরের মতো এবারেও পুরীর রথযাত্রার সম্পূর্ণরূপে ভার্চুয়াল ভাবে দেখানো হবে। কেউ নিজে সেখানে গিয়ে উপস্থিত থেকে রথের রশিতে টান দিতে পারবেন না। আগে থেকেই পুরি অঞ্চল সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে পুলিশ, ফলে রথযাত্রার না দেখতে যাওয়ার কারণে ভক্তদের মধ্যে একটা খারাপ লাগা রয়েছে।

মন্দির সূত্রে জানা যাচ্ছে, এবারে জগন্নাথদেবের 56 ভোগ এর অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকছে না কোন ভক্তদের। এছাড়াও এবারে রথযাত্রার অত্যন্ত ছোট করে হবে। মাত্র 200 মিটার পথ পেরোতে চলেছে এই রথযাত্রা। রথযাত্রা শুরু হবে গদা ভবন থেকে এবং শেষ হয়ে যাবে পঞ্চতত্ত্ব গেট পর্যন্ত। করোনাভাইরাসের বিধিনিষেধ মেনে সম্পূর্ণ রথযাত্রা আয়োজিত করতে চলেছে ইসকন কর্তৃপক্ষ।

তার পাশাপাশি এবারে মায়াপুরের মন্দিরের রথযাত্রা করা হল বন্ধ। যদিও দিন কয়েক আগে ভক্তদের জন্য ইসকন মন্দির খোলা হয়েছিল সমস্ত বিধিনিষেধ মেনে। ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে জানা যাচ্ছে,রথ যাত্রার দিন সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরের মূল ফটক। তারপরে ভক্তরা মন্দিরে ঢুকতে পারবেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026