পলিটিক্স

মমতা এখন বাংলার মহামায়া, শুভেন্দুকে নিশানা করে কটাক্ষ মানসের

বেশ কিছুদিন ধরেই বাংলার রাজনীতিতে জোর গুঞ্জন উঠেছে, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। এবার তাকে উদ্দেশ্য করে নাম না নিয়ে মানস ভুঁইয়া কটাক্ষ করলেন শুভেন্দু কে। শুভেন্দু কে নিশানা করে তিনি বলেন,” মহিষাসুরকে বধ করতে ব্যর্থ হয়েছিলেন ত্রিদেব। শেষে আসতে হয়েছিল মহামায়াকে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার মহামায়া। ”

এদিন একটি বিজয়া সম্মিলনী তে গিয়ে মানস আরো বলেন, ” আমি নিজেকে স্বর্গের ইন্দ্র রাজার বরপুত্র ভাবতেই পারি। শ্রীকৃষ্ণের অবতার ভাবতে পারি। মহিষাসুরকে বধ করতে ব্যর্থ হয়েছিল বিষ্ণু। ব্যর্থ মহাদেব এবং ব্রহ্মা। তারপর তিনজন ভাবলেন কি হবে এবার? তখনই এই অশুভ শক্তির নাশ করতে অবতীর্ণ হলেন মহামায়া। আজকের যুগে বাংলা এবং ভারতের মহামায়ার প্রতিরূপ মমতা বন্দ্যোপাধ্যায়।”

তার মন্তব্যে বর্তমানে বিতর্ক সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে। একটি সভায় শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণ করেছেন,” পার্টি দেখে কাজ করলে বেশি দিন থাকতে পারবেন না। বরং মানুষকে নিয়ে কাজ করতে পারলে অনেক দিন থাকবেন। মানুষ সব সময় শেষ কথা বলে। নন্দীগ্রাম আন্দোলনের সময় তখনকার সরকার বলেছিল আমরাতো ২৩৫, ৩০ জনের কথা শোনার প্রয়োজন নেই। দেড় বছরের লড়াই সবকিছু ভেঙে চুরমার করে দিল। মানুষ শেষ কথা বলবে। অন্তর ঠিক রাখলেই একমাত্র টিকে থাকতে পারবেন।”

অন্যদিকে শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা অমূল্য মাইতি মানসকে উদ্দেশ্য করে বলেন,” যিনি বলেছেন, তার এই ধরনের নোংরামি সর্বজনবিদিত। সবং এর প্রার্থী হয়েছিলেন গীতা ভূঁইয়া। তখন তাকে ভালভাবে জিততে সাহায্য করেছিলেন শুভেন্দু অধিকারী”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026