অন্যবারের তুলনায় এইবার বেশ অনেকটা দেরিতে বিদায় নিয়েছে বৃষ্টি। কিন্তু গতকালই আবহাওয়া দপ্তর পূর্বাভাস করেছিল খুব তাড়াতাড়ি বঙ্গে শীত আসতে চলেছে। আজ ভোর থেকেই শরতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সেইসাথে ভোরে ঘাসের উপর শিশিরের আস্তরন দেখা গেছে। আজকের শিশির ভেজা ভোর বঙ্গবাসীকে জানান দিল শীত আর বেশি দূরে নেই।
বুধবারের সকালে হিমেল হাওয়ার কারণে কলকাতার পারদ এক ধাক্কায় ২ ডিগ্রির বেশি নেমেছে। কলকাতায় যেখানে কালকের তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রী সেলসিয়াস সেখানে আজকের তাপমাত্রা ২২.৪ ডিগ্রী সেলসিয়াসে নেমে এসেছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের মধ্যে জেলাগুলিতে তাপমাত্রা নেমে ১৬-১৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে গেছে।
মঙ্গলবার ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলার দিকে তাপমাত্রা বেড়েছিল। সেই ভাবে আজকেও ভোরের দিকে হিমেল বাতাসের জন্য পরিবেশে ঠান্ডা অনুভব হচ্ছে। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ থেকেই ঠাণ্ডা বাতাসের জন্য তাপমাত্রা কম থাকবে। শুধু বেলার দিকে চড়া রোদের কারণে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সেই ক্ষেত্রে আবার আদ্রতাজনিত অস্বস্তি অনুভব হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…