রিয়া চক্রবর্তীর জামিনের পর থেকেই সুশান্ত মৃত্যু মামলায় নতুন মোড় ঘুরতে চলেছে ধীরে ধীরে। গত ৭ সেপ্টেম্বর বান্দ্রা থানায় রিয়া চক্রবর্তী সুশান্তের দুই দিদি প্রিয়ঙ্কা সিংহ এবং মিতু সিংহের বিরুদ্ধে নিয়ম মেনেই এফআইআর দায়ের করেন। মামলা রদ করার উদ্দেশ্যে ইতিমধ্যে সুশান্তের দুই দিদি আদালতের দ্বারস্থ হন, পাশাপাশি মুম্বাই পুলিশ আদালতে হলফনামা জমা দেয় যাতে সেই আবেদন খারিজ হয়।
মুম্বই পুলিস আদালতকে জানিয়েছে, সুশান্তকে না দেখেই মানসিক ওষুধ খাওয়ার পরামর্শ দিতেন এবং তাঁর দুই দিদি শুধুমাত্র মৌখিক পরামর্শের দ্বারা ওষুধ দিতেন ভাই সুশান্তকে। পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ডিপ্রেশনের ওষুধ খাওয়ানর ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে সুশান্তের আচরণেও পরিবর্তন এসেছিল বলে মনে করছে পুলিশ। এখানে রিয়া সাফ জানায়, সুশান্তের দুই দিদি সুশান্তকে লিব্রিয়াম, মেক্সিটো এবং লোনাজেপ– এই তিনটি ওষুধের নাম লিখে পাঠান। দুটি বিপরীতধর্মী ওষুধ একসঙ্গে খাওয়া একজন মানুষকে অসুস্থ করে তুলতে পারে। রিয়ার দাবী, সুশান্তের আত্মহত্যার পিছনে এই ওষুধগুলি দ্বায়ী ছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…