বিনোদন

মন্দিরার দত্তক নেওয়া মেয়ের চেহারা নিয়ে কটুক্তি, সরব হলেন অভিনেত্রী

মন্দিরা বেদী (Mandira Bedi) স্পষ্টকথনের জন্য বিখ্যাত। 2020 সালের 28শে জুলাই মাসে চার বছর বয়সী তারা (Tara)-কে দত্তক নিয়েছেন মন্দিরা ও তাঁর স্বামী রাজ কোশল (Raj koshal)। তারা ছাড়াও রয়েছে তাঁদের নয় বছরের পুত্রসন্তান বীর (veer)। সোশ্যাল মিডিয়ায় স্বামী, ছেলে ও মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন মন্দিরা। তারাকে দত্তক গ্রহণের সময় মন্দিরা বলেছিলেন, তারা তাঁর কাছে আশীর্বাদ। বীরের অত্যন্ত প্রিয় বোন তারা। তারার চোখদুটিও তারার মতোই ঝলমলে। তারাকে দত্তক নেওয়ার পর মন্দিরা বলেছিলেন, এতদিনে তাঁর পরিবার সম্পূর্ণ হল।

কিন্তু কিছুদিন আগে তারার ছবিতে কটূক্তি করেন দুজন নেটিজেন। একজন নেটিজেন বলেন, তারাকে বস্তি থেকে তুলে আনা হয়েছে। অপর একজন নেটিজেন বলেন, রাস্তার মেয়েকে মন্দিরার পরিবারে মানাচ্ছে না। মন্দিরা দ্রুত ওই কটূক্তিগুলির স্ক্রিনশটস তুলে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এই নেটিজেনদের মধ্যে রাজেশ ত্রিপাঠী (Rajesh tripathi) নামে একজন নেটিজেনকে মন্দিরা বলেন, যাঁরা এই ধরনের কটূক্তি করেন, তাঁরা নিজেদের প্রকৃত নাম প্রকাশ করতে ভয় পান। সুতরাং মন্দিরার বিশ্বাস হচ্ছে না, রাজেশ ত্রিপাঠী ওই লোকটির প্রকৃত নাম। অপর ব্যক্তিকে মন্দিরা বলেছেন, ওই ব্যক্তিকে মন্দিরা নজরে রেখেছেন।

মন্দিরা জানিয়েছেন, এই ধরনের অশালীন মন্তব্য করা মানুষরা অসুস্থ মানসিকতার শিকার। এঁরা কোনদিন নিজেদের পাল্টাতে শেখেননি। একজন শিশুকে নিয়ে এই ধরনের কটূক্তি বুঝিয়ে দিচ্ছে, সমাজ কতটা অধঃপাতে নেমে গেছে।

Anirban Kundu

Recent Posts

সরকারি চাকরিতে ‘না’ রিঙ্কুর! যোগীর অফার ফিরিয়ে KKR তারকার বড় সিদ্ধান্ত, বিতর্ক তুঙ্গে

আইপিএলের ঠিক আগে বড় চমক! সরকারি চাকরি পেয়েও তা নিতে গেলেন না রিঙ্কু সিং—এই সিদ্ধান্ত…

March 26, 2026

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026