ভাইরাল & ভিডিও

‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এই খুদে গায়িকা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়ায় কোনকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি মানুষকে আকর্ষণ করার ক্ষমতা রাখে তাহলে সেটি নেটদুনিয়ায় ভাইরাল হবেই। প্রতিদিন প্রতিমুহূর্তে হাজার হাজার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে এমন খুব কম ভিডিওই থাকে যা আমাদের মন ছুঁয়ে যায়। যা দেখলে মানুষ থেমে যান দু’দণ্ড। কিছুক্ষণের জন্য হলেও ভিডিওটি নিয়ে চিন্তা করেন তারা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

আমাদের প্রত্যেকের চারপাশে এমন অনেক খুদে প্রতিভারা রয়েছে যাদের প্রতিভা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। সম্প্রতি তেমনি এক খুদের গান শুনে প্রশংসার বন্যা বইলো নেটদুনিয়াতে। নেটদুনিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একটি একরত্তি মেয়েটিকে সকলের চেনা পরিচিত ‘মানিকে মাগে হিঠে’ গানটি গাইতে শোনা গিয়েছে। তার গাওয়া গানের পাশাপাশি তার মিষ্টি হাসিতেও মন ভরেছে সকলের। তার গান শুনে নেটনাগরিকদের একাংশ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। এই বয়সে মাইকের সামনে দাঁড়িয়ে এমন অবলীলায় গান গেয়ে দেওয়া খুব সহজ কাজ নয়। এই মুহূর্তে এই ভিডিও মন কেরেছে অনেকেরই। আবারো ‘মানিকে মাগে হিঠে’ গানটি এই একরত্তির হাত ধরে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

চলতি বছরের মাঝামাঝি সময় থেকে তরুণী শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানির কন্ঠে নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল ‘মানিকে মাগে হিঠে’ গানটি। রীতিমতো এই গান শুনতে আসক্ত হয়ে পড়েছিলেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতো বটেই আমাদের আশেপাশে বহু জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছিল এই গানটি। শুধুমাত্র ভারতেই নয়, আরও বিভিন্ন দেশে ভাইরাল ছিল এই গানটি। এই গানের হাত ধরেই সকলের মধ্যে পরিচিতি পেয়েছেন এই শ্রীলঙ্কান গায়িকা। ইতিমধ্যেই বলিউডের একটি ছবিতে প্লেব্যাক করে ফেলেছেন তিনি। স্বপ্নপূরণ হয়েছে তার। দেশ-বিদেশের পাশাপাশি ভারতেও একাধিক লাইভ পারফর্ম্যান্স ইতিমধ্যেই করে ফেলেছেন ইয়োহানি।

John Fabian

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026