ভাইরাল & ভিডিও

সর্বাঙ্গে বাদামের মালা পরে অর্ধনগ্ন অবস্থায় কাঁচা বাদাম গানে স‍্যান্ডি সাহার নাচ, নিমেষে ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত সকলে। ফেসবুক থেকে ইউটিউব কিংবা হোয়াটস অ্যাপ থেকে ইন্সটাগ্রাম রিল কোথাও মানুষের বিনোদনের অভাব হয়না। সকাল থেকে রাত মানুষকে পুরো দমে এন্টারটেইন করতে সোশ্যাল মিডিয়ায় হাজির থাকে কত না কত জিনিস। জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা সাধারণ মানুষকে সর্বদা বিনোদন দিচ্ছে। এই ইউটিউবার সারা ভারতবাসীর কাছে এক জনপ্রিয় নাম। এমনকি স্যান্ডিকে চেনেন না এমন মানুষও খুবই কম আছেন।

লাইভে এসে কখনো মুখে ‘কাদা কাদা’ প্যাক মাখাই বলুন বা সেলিব্রেটিকে কাল সর্প চুমু। আবার নেতা মন্ত্রী বা কোনো স্টারের অন্যায় কিছু দেখলে তাঁকে রোস্ট করতেও ভোলেননা। বেশিরভাগ সময়ে নেগেটিভ পাবলিসিটি দিয়েই তিনি বারবার লাইমলাইটের আলোয় এসেছেন স্যান্ডি। আবার কখনোও দুষ্টু মিষ্টি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার শিরোনামে এসেছেন। তাঁর কথা বলার ধরণ দেখলে রীতিমতো হেসে লুটোপুটি খায় আমজনতা।

যেটা ট্রেন্ডিংয়ে থাকে আর তাই স‍্যান্ডি সাহা নিজের চ্যানেলে নতুন কন্টেন্ট বানিয়ে থাকে। ট্রেন্ডিং বিষয়গুলি নিয়ে ভিডিও বানিয়ে নিজেই চর্চায় উঠে আসেন বারবার এই জনপ্রিয় ইউটিউবার। এবার তাঁর নজর পড়েছে নতুন ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’ এর উপরে! অবাক লাগলেও এটাই সত্যি। এই মুহূর্তে সোশ‍্যাল মিডিয়ায় সবথেকে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘কাঁচা বাদাম’।

দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ‍্যকরের দৌলতে এই গান এখন ছড়িয়ে গিয়েছে দেশের আনাচে কানাচে। আপাতত দৃষ্টিতে সাধারন বাদাম নিয়ে একটি গান যে এত ভাইরাল হতে পারে তা ধারনার বাইরে ছিল। কাঁচা বাদামের সুরে পাগল এখন গোটা নেটবাসী। আর তা নিয়ে বানানো হচ্ছে দেদারে রিল ভিডিও। এই বাদাম নিয়ে রিমিক্সও হচ্ছে।

ইউটিউবার স‍্যান্ডিও বা কেন বাদ যাবেন। তবে এই গানে তিনি নাচ, গান কিছুই করেননি। নিজের মতো করেই মজার কনটেন্ট বানিয়েছেন স‍্যান্ডি। বাদাম দিয়ে একটি পোশাক বানিয়েছেন তিনি। নাকে গুঁজেছেন দুটি বাদাম। খানিক গলায় মালা বানিয়ে পড়েছেন।বা দাম দিয়েই তৈরি করা হয়েছে তাঁর কোমড় বন্ধনি, এরপর স্যান্ডির নাচ। সাথে জুড়ে দিয়েছেন ভাইরাল গানের লাইন, ‘আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম’। আর এই কন্টেন্ট শেয়ার হতেই অনুগামীরা বেশ ভালোই উপভোগ করছেন। নিমেষে ভাইরাল হয়ে যায় এই ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026