ভাইরাল & ভিডিও

বাদাম হাতে নিয়েই জনপ্রিয় ‘কাঁচাবাদাম’ গান গেয়ে শোনালেন রানাঘাটের রানু মন্ডল, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তি অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন গোটা নেটদুনিয়ায়। এমনকি তার চর্চা চলেছিল বলিউডের একাধিক তারকাদের মধ্যেও। বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে নিজের দোষেই সব হারিয়েছেন তিনি। তার আত্মঅহংকার তাকে আবারো নামিয়ে এনেছে সেই পুরোনো জায়গাতেই। বর্তমানে রানু মন্ডল রানাঘাটে তার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছেন।

ইদানিং রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে কোনো না কোনো কারণে ট্রোল চলতেই থাকে নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কাণ্ডকারখানার জন্যই প্রতিমুহূর্তে হাসির খোরাক হয়ে ওঠেন মানুষের কাছে। নেটিজেনদের একাংশের দাবি তিনি ভারসাম্যহীন, আবার একাংশের দাবি তিনি যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। তবে কে শোনে কার কথা! প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই রানু মন্ডলকে নিয়ে কোনো না কোনো খবর সামনে আসবেই।

সম্প্রতি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভুবন বাদ্যকরের লেখা এবং সুর করা বাদাম বিক্রি করার গানটি তুমুল ভাইরাল হয়েছে। এবার তার গাওয়া ‘কাঁচা বাদাম’ গানটি শোনা গেল রানু মন্ডলের কন্ঠে। কাঁচা বাদাম হাতে নিয়েই গাইলেন গানটি। এক ইউটিউবারের অনুরোধেই গানটি গাইলেন তিনি। ‘রন্ধন পরিচয়’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিওতে যে ইউটিউবাককে দেখা যাচ্ছে তিনি প্রায় রানু মন্ডলকে নিয়ে নানি ভিডিও প্রায় বানিয়ে থাকেন, যা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এটিও তার ব্যতিক্রম নয়। এই ভিডিওতে তিনি গানটি গাওয়ার পর ইউটিউবার তাকে জানিয়েছেন, তিনি দারুণ এক্সপ্রেশনের সাথে গেয়েছেন গানটি, যাতে লজ্জায় হেসে ফেলেন রানু মন্ডল।

এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটনাগরিকদের মধ্যে। ভাইরাল হওয়ার পর থেকেই রানু মন্ডল আবারও হাসির খোরাক হয়ে উঠেছেন সকলের কাছে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই আবারো নেটদুনিয়ায় নেটনাগরিকদের মধ্যে ট্রোল হয়েছেন রানু মন্ডল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026