বিনোদন

Raj-Subhashree: ক্যামেরার সামনে ঘনিষ্ঠ অবস্থায় রাজ-শুভশ্রী, ইউভানের বাবা-মা’র কিসিং ভিডিও ভাইরাল

শনিবার থেকে বেলা বাড়তে তিলোত্তমা জুড়ে শীতের আমেজ, তার সাথে সঙ্গী হয়েছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে তাই সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছিল ড়াচ্ছেন টলিউডের অন্যতম হ্যাপেনিং কপল রাজ-শুভশ্রী। এক ছেলের বাবা মা হলেও ভালোবাসার কমতি হয়নি বরং আদরের চাদরে একে অপরকে মুড়ে রেখেছেন টলিউডের এই মোস্ট হ্যাপেনিং জুটি। রোম্যান্সেএ মামলায় কুছ পরোয়া নেই তাঁদের, ক্যামেরা চালু আছে কিনা বন্ধ তাও খেয়াল রাখেন না এই দম্পতি। বরং নিজেদের মতো করে ভালোবাসায় ভেসে যান।

বৃষ্টিভেজা শহরে শনিবার রাজশ্রী আরবানার ফ্ল্যাটে ঘরোয়া পার্টিতে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন আর সেই হাউজ পার্টির ফাঁকেই দুজনে রোম্যান্টিক ডান্স করতে দেখা যায়। জনপ্রিয় হিন্দি সিনেমা ‘লাভ আজ কাল’ ছবির ‘সায়েদ’ গানে পরস্পরকে একে অপরের বাহুডোরে আগলে নাচছিলেন দুজনে। এদিন ইউভান মাম্মা শুভশ্রীর পরনে ডেনিম শর্টস, আর সবুজ রঙা সোয়েট টি-শার্ট আর রাজের দেখা মিলল ঘন নীল রঙা ফ্লুল স্লিভস শার্ট আর ব্লু ডেনিম। 

শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কখনো নাচের মধ্যেই শুভশ্রী রাজকে জাপটে ধরে তাঁর ঠোঁটে চুমু খেলেন, কখনও আবার স্ত্রী শুভশ্রীর সঙ্গে লিপ লকে মজলেন ব্যারাকপুরের নব তারকা বিধায়ক। আর রোম্যান্টিক এই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন অভিনেত্রী বরখা বিসত। এরপরেই এই রোম্যান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই হু হু করে ভাইরাল। রাজ-শুভশ্রীর সঙ্গে দারুণ বন্ধুত্ব আরব টলিউড তথা বলি নায়িকার। প্রিয় বন্ধু তথা অভিনেত্রী সায়ন্তনী ঘোষের বিয়েতে যোগ দিতেই আপতত কলকাতায় হাজির বরখা। বরখার ভাঙা দাম্পত্য নিয়ে চর্চার শেষ নেই, তবে রাজশ্রীর রোম্যান্স দেখে মুগ্ধ হয়েছে এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিও শেয়ার করে বরখা লিখেছেন, ‘এই দুজন মানুষ হল ভালোবাসা’। এরপর রাজশ্রী জুটির ভালোবাসা দেখে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

গত বছর সেপ্টেম্বরেই প্রথমবার মা বাবা হয়েছেন রাজ শুভশ্রী। এখন অভিনেত্রী শুভশ্রীর যাবতীয় ব্যস্ততা ঘিরে রয়েছে এক বছরের ইউভানকে ঘিরেই। কিন্তু এই সবরে মাঝেও স্বামীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ভোলেন না তিনি। ইউভানকে সামলে সমস্ত অভিনয়ের কাজ সামলে ঠিক সময় বার করে নেন নিজেদের জন্য। একদিকে অভিনয়ের কেরিয়ার, সন্তান, সংসার- তিনটে দারুণভাবে ব্যালেন্স করছেন শুভশ্রী। আগামী জানুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে রাজ-শুভশ্রী জুটির নতুন ছবি ‘ধর্মযুদ্ধ’। করোনার জেরে দীর্ঘদিন আটকে থাকার পর আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর এই নতুন ছবি। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026