মনোজ তিওয়ারি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা ও গায়ক। ভোজপুরি দর্শকদের পাশাপাশি দর্শকমহলের একাংশের মাঝে তার পরিচিতি নেহাত কম নয়। বর্তমানে পর্দায় তাকে সেভাবে দেখা না গেলেও দর্শকদের মাঝে তার জনপ্রিয়তা কমেনি এতোটুকুও। তবে বর্তমানে মিডিয়ার পাতায় তিনি নিজের মেয়ের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। এই মুহূর্তে তার বড় মেয়ে রীতি তিওয়ারিই মিডিয়ার নজর আকর্ষণ করেছেন।
রীতি তিওয়ারি মনোজ তিওয়ারির প্রথম পক্ষের বড় মেয়ে। বলে রাখা ভালো, অভিনেতা গায়ক দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার প্রথম পক্ষের দুটি কন্যা এবং দ্বিতীয় পক্ষের একটি। অবশ্য মনোজ তিওয়ারি নিজের তিন কন্যা সন্তানকে নিয়েই বেশ গর্বিত, তা অবশ্য একাধিক সাক্ষাৎকারে তার কথা শুনেই স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে রীতির একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। আর সেই ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে রীতির পাশাপাশি চর্চায় অভিনেতা-গায়কও।
রীতি তিওয়ারি নিজের বাবার পথই অনুসরণ করেছেন। সেকথা অবশ্য তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হয়। তিনিও প্রায়ই নিজের গান গাওয়ার একাধিক ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে নেহাতই মন্দ গান গান না, তা তার কণ্ঠ শুনলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মত, মনোজ তিওয়ারির এই কন্যা রূপে-গুণে বলিউডের ডিভাদেরও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। রীতিকে নিয়ে প্রায় একাধিক সাক্ষাৎকারে প্রশংসা করে থাকেন অভিনেতা। তিনি যে নিজের বড় মেয়েকে নিয়ে বেশ গর্বিত, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…