নিউজ

Sealdah station closed: আজ রাত থেকেই বন্ধ শিয়ালদহ স্টেশন, ১০ ঘন্টা বাতিল থাকবে এই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেন

মেগা ব্লকের জন্য শনিবার রাত ১০:২০ থেকে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৮:২০ পর্যন্ত অর্থাৎ সর্বমোট ১০ ঘন্টা পর্যন্ত শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য এটা একটা বড় খবর। আজ শনিবার রাতে শিয়ালদাহ থেকে একটি করে নৈহাটি, বনগাঁ, হাবরা, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর লোকাল বাতিল থাকবে। আগামীকাল রবিবার সকালে শিয়ালদহ থেকে তিন জোড়া রানাঘাট লোকাল বাতিল থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া বনগাঁ, হাবরা, ডানকুনি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুর এর মধ্যে দুই জোড়া করে লোকাল ট্রেন বন্ধ থাকবে। দত্তপুকুর, হাসনাবাদ, নৈহাটি, শান্তিপুর এবং গেদের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন এবং একটি কৃষ্ণনগর লোকাল বাতিল থাকবে রবিবার সকালে।

শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে শিয়ালদহ অভিমুখে আসা গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বালুরঘাট-মালদহ টাউন প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা পরে রওনা দেবে শিয়ালদহের উদ্দেশ্যে। ১২৩৭৮ পদার্থিক এক্সপ্রেস আজ বিকেল ৫:৪০ এর পরিবর্তে বিকেল ৭:৪০-এ অালিপুরদুয়ার স্টেশন থেকে ছাড়বে। ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রবিবার সকাল ৬:৩৫ মিনিট এর পরিবর্তে সকাল ৮:২৫ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে।

১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেইল, আজ সন্ধ্যা ৬:১৫ মিনিটের পরিবর্তে ৯:১৫ মিনিটে হলদিবাড়ি থেকে রওনা দেবে। ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে ৫:৪০ মিনিট এর পরিবর্তে ৭:৫০ মিনিটে রওনা দেবে। ০৫৪২২ বালুরঘাট মালদহ টাউন স্পেশাল ট্রেন বালুরঘাট থেকে ১৮:৩০ এর বদলে ২২:৩০ – এ রওনা দেবে।

অন্যদিকে আজমের-শিয়ালদা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে চলাচল করবে। এই দুটি গুরুত্বপূর্ণ ট্রেনের ক্ষেত্রে চলাচলের স্টেশন বদল করে দেওয়া হয়েছে। রেলে তরফে এই হয়রানি এড়াতে যাত্রীদের পরিবর্তিত এই সূচি অনুযায়ী সফরের জন্য আবেদন জানানো হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026