রাজ্য

লেখক এবং রিকশাচালক থেকে সরাসরি তৃণমূলের প্রার্থী, কি বলছেন মনোরঞ্জন ব্যাপারী

শুক্রবার ঘোষণা হয়ে গেল এবারের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা। এই তালিকায় বলাগর এ প্রার্থী হিসেবে রাখা হয়েছে মনোরঞ্জন ব্যাপারী এর নাম। তারপর থেকেই হুগলিতে প্রচার শুরু করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণার সময় তার ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “মনোরঞ্জন ব্যাপারী মাটির মানুষ। তিনি রান্না করেন, রিক্সা টানেন আবার সাহিত্য চর্চা করেন।” তরুণ বয়সে পথভ্রষ্ট হয়ে নকশাল আন্দোলনে যোগ দেওয়ার পরে মনোরঞ্জন ব্যাপারী পরবর্তীতে দলিত সাহিত্য একাডেমীর সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন। আর এবারে তিনি প্রতিযোগিতা করতে চলেছেন নির্বাচনে। এই মর্মে মনোরঞ্জন ব্যাপারী বলেছেন, “কম বয়সে পথভ্রষ্ট হয়ে আমি যোগ দিয়েছিলাম নকশাল আন্দোলনে। কিন্তু যখন ঘুম ভাঙ্গে, তখন মনে হয় সামাজিক সাম্যের লড়াইটা অত্যন্ত জরুরী। তখন থেকেই বন্দুক ছেড়ে রিক্সা হাতে তুলে নিই।”

তিনি আরো বললেন, ‘আমি যখন রিকশা টানতাম যাত্রী আমাকে পথ চেনাতে থাকতো। সেই রাস্তায় থাকতে অনেক গর্ত কিন্তু আমি চেষ্টা করতাম যেন যাত্রীর কোন রকম অসুবিধা না হয় এবং তাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যায়। এখানেও আমি এই একই পথ অনুসরণ করতে চলেছি।” মনোরঞ্জন ব্যাপারী হিন্দু উদ্বাস্তু হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এ দেশে এসেছিলেন। তারপর থেকেই জীবন সংগ্রাম করার জন্য তিনি একের পর এক কাজ করেছেন। রিক্সা টানা থেকে শুরু করে রাঁধুনির কাজ, ডোমের কাজ, চা বিক্রি করা থেকে শুরু করে আরো অনেক কাজ তিনি করেছেন।

জীবন যাপনের দিক থেকেও তিনি একেবারে সাদামাটা। এতদিন পর্যন্ত দলিতের অধিকার রক্ষায় তিনি লিখেছেন বেশ কয়েকটি গ্রন্থ। ইতিবৃত্তে চণ্ডাল নামক একটি জীবনী লিখেছেন দলিতের আত্মজীবনী হিসেবে। এছাড়াও বাতাসে বারুদের গন্ধ বলে একটি বই তিনি লিখেছেন। অরুণাভ সিনহা এই বই এর ইংরেজি অনুবাদ করেছিলেন। মনোরঞ্জন ব্যাপারী লেখক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যখন বলাগর এর দায়িত্ব দেন তখন তিনি রাজি হয়ে গিয়েছিলেন।

বিগত বেশ কয়েক বছর ধরে নমঃশূদ্র সম্প্রদায় এর জন্য তৃণমূলের কাজে তিনি খুশি হয়েছিলেন। মাটির গন্ধ এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের বঞ্চনা এবং অধিকারের লড়াই বারবার তার লেখনীতে ফুটে উঠেছে। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন, হঠাৎ কলম ছেড়ে রাজনীতি কেন? সেই প্রশ্নের উত্তরে মনোরঞ্জন ব্যাপারী বললেন,”বিজেপির করা বিভাজনের রাজনীতির বিরোধিতা এখনই করা উচিত।এখন যদি বন্ধ না হয় তাহলে বাংলার ভূমিপুত্ররা এনআরসি আর সিএএ – র জন্য ডিটেনশন ক্যাম্পে দিন কাটাবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026