‘ফেমিনা মিস ইন্ডিয়া’ ভারতীয় মেয়েদের স্বপ্ন। এই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ ধনী-গরিব বিচার করে না। শুধুই বিচার করে যোগ্যতা। তা আরও একবার প্রমাণিত হল 2021 সালে। এই বছরের ‘vlcc ফেমিনা মিস ইন্ডিয়া’- র সেকেন্ড রানার আপের মুকুট উঠল মান্যা সিং (Manya singh) -এর মাথায়। মান্যা ‘মিস ইন্ডিয়া’ হওয়ার পর সামনে এসেছে তাঁর জীবনযুদ্ধ। অন্যদের থেকে মান্যার লড়াই ছিল অনেকটাই আলাদা।
মান্যার বাবা পেশায় একজন অটোচালক। শৈশবে আর্থিক অভাবে মান্যার পড়াশোনার খরচ চালাতে পারেননি মান্যার বাবা। মান্যা দিনের বেলা খাবার দোকানে বাসন মেজে নিজের পড়াশোনার খরচ চালাতেন। প্রাপ্তবয়স্ক হলে মান্যা কল সেন্টারে কাজ করা শুরু করেন। এভাবেই তিনি ধীরে ধীরে নিজেকে তৈরী করেন ‘মিস ইন্ডিয়া’-র জন্য। অবশেষে মান্যার স্বপ্ন সার্থক করে তাঁর মাথায় উঠল ভারতসুন্দরীর ঝলমলে মুকুট। পুরস্কারের টাকা নিজের পরিবারের হাতেই তুলে দিতে চান মান্যা। মান্যার রক্ত, ঘাম আজ মিশে গেছে ভারতসুন্দরীর মুকুটে।
মান্যার ছবিতে কমেন্ট করে প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার (Manushi chillar) বলেছেন, সমস্ত বিভেদ কাঁচের দেওয়ালের মতো ভেঙে পড়ুক। অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) মান্যাকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’-এর মুকুট উঠেছে তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার মানসা বারাণসী (Mansa varanasi) এবং ‘মিস গ্র্যান্ড ইন্ডিয়া’ হয়েছেন হরিয়ানার মণিকা শেওকান্দ (Monica seokand)।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…