‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি (Mahendra singh dhoni) বরাবর জীবনকে উপভোগ করতে ভালোবাসেন। কখনও কখনও তাঁর গানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এম.এস.ধোনি রোমাঞ এখনও ক্রিকেটপ্রেমীদের প্রতিটি রোমকূপে। এবার মাহীর একটি ডান্স ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হল নেটদুনিয়ায়। সম্প্রতি মুম্বইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ধোনি ও সাক্ষী (sakshi Dhoni)। সঙ্গে ছিল কন্যা জীভাও (jeebha)।
বিয়ের অনুষ্ঠানে যথেষ্ট আনন্দ করেছেন ধোনি, সাক্ষী ও জীভা। সেই বিয়েবাড়ি থেকে তাঁদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে রয়েছেন ধোনি। তাঁকে ঘিরে মহিলাদের ভিড়। গান বাজছে এবং ধোনি চেয়ারে বসেই হালকা নাচ করছেন।
ধোনি বরাবর মহিলাদের ক্রাশ ছিলেন। এমনকি সাক্ষীর সঙ্গে বিয়ের পর তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। ধোনি যখন তাঁর সিংহের কেশরের মত হেয়ারস্টাইল মেইনটেইন করার জন্য মুম্বইয়ের একটি নামী সাঁলোতে যেতেন, তখন সেই একই সাঁলোতে যেতেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika padukone)। ধোনির সঙ্গে দীপিকা আলাপ করতে গিয়েছিলেন। কিন্তু তার আগেই ধোনি সেই সাঁলো থেকে বেরিয়ে যান। এছাড়াও অভিনেত্রী কিম শর্মা (kim sharma)-এর সঙ্গেও সম্পর্ক ছিল ধোনির। কিন্তু শেষ অবধি ধোনির ভালোবাসার সাক্ষী হয়ে রইলেন ‘মিসেস ধোনি’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…