শ্রীনগর: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। নিরাপত্তারক্ষী (Security Fource Officers) ও জঙ্গিদের (Terrorist) গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের সোপিয়ান ও বদ্গামে। নিরাপত্তারক্ষীবাহিনী এই দুই জেলায় এনকাউন্টার করে। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ তিন লস্কর জঙ্গি। শহিদ হয়েছেন দুই স্পেশ্যাল পুলিশ অফিসার।
সূত্রের খবর, শুক্রবার ভোরে বদগামে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন জম্মু-কাশ্মীরের এক স্পেশ্যাল পুলিশ অফিসার। আহত আরও এক পুলিশকর্মী।
পাশাপাশি সোপিয়ানে ভারতীয় সেনা বাহিনীর এনকাউন্টারে খতম তিন জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, লস্কর ই তইবার সংগঠনের সদস্য ছিল এই তিন জঙ্গি।
জানা গেছে, জম্মু-কাশ্মীরে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের সদস্যরা। গত বুধবার তাঁরা জম্মু-কাশ্মীরের এসেছেন। দুদিন পর আজ শুক্রবার তাঁদের ফিরে যাওয়ার কথা। এর মধ্যেই জম্মু-কাশ্মীরের দুই জায়গায় ঘটল দুটি এনকাউন্টারের ঘটনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…