নিউজ

বিশ্বকবি একতার বার্তা দিয়েছিলেন, তা ভোলার নয়, বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি বার্তা প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ‘রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) যে একতার বার্তা দিয়েছিলেন, তা যেন কেউ না ভোলে’- এদিন বিশ্বভারতীর (Biswabharti) সমাবর্তন অনুষ্ঠান ভার্চুয়ালি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশ্বভারতীকে দেশের গৌরব বলে উল্লেখ করেন এবং এদিন রবীন্দ্রনাথের বেশ কয়েকটি কবিতা (Poem) আবৃতি করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবাংলার (Westbengal) প্রশংসা করে তিনি বলেন, ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতের প্রেরণাস্থল বাংলা।’

বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী, এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ নিশঙ্ক। এদিনএর অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারার জন্য বক্তব্যের শুরুতের দুঃখ পকাশ করেন নরেন্দ্র মোদি। শুক্রবার ছত্রপতি শিবাজির জন্মদিন উপলক্ষে বক্তব্যের শুরুতেই রবীন্দ্রনাথের ‘শিবাজি উত্‍সব’ কবিতাটির কিছু অংশ আবৃত্তি করেন প্রধানমন্ত্রী।

সাথে ‘বাংলার মাটি, বাংলার জল’ গানের পঙক্তি ও ‘ভারতের মহামানবের সাগরতীরে’ দেশের পুণ্য তীর্থের কথাও উল্লেখ করেন তিনি। দেশবাসীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান উপহার হিসেবে দেওয়ার জন্য রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞতা জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বিশ্বভারতী কেবল মাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি অনন্য প্রয়াস।’ সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জ্ঞানের কোনও সীমা নেই এমন ভাবনা থেকেই বিশ্বভারতীর প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ।’

তিনি বলেন, ‘দেশের ভবিষ্যতকে বদলানোর ক্ষমতা রয়েছে দেশের যুবশক্তির মধ্যে। আপনাদের কেবল সিদ্ধান্ত নিতে হবে আপনারা সমস্যার সমাধান করতে চান নাকি সেটার অংশ হয়েই থাকতে চান। সাফল্য -অসাফল্য ভবিষ্যত্‍কে নির্মাণ করে না। সিদ্ধান্ত নিতে কখনও ভয় পাওয়া উচিত নয়।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026