খেলা

ফের ব্রাত্য বাংলা! কেকেআরের দলে নেই কোনও বাঙালি ক্রিকেটার

চেন্নাই: ফের ব্রাত্য! মেগা ইভেন্ট আইপিএলে (IPL) বাংলার দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে প্রতিবারের মতই নিলামে (Auction) বাংলার কারোর দিকে ঘুরেও তাকালো না কলকাতা শিবির। গতকাল, বৃহস্পিতিবার (Thursday) চেন্নাইয়ে (Chennai) অনুষ্ঠিত মিনি নিলামে তাই কোনো বাংলার খেলোয়াড়ই দল পেলো না। নিলামের কিছুদিন আগেই দলের স্কাউট হিসেবে বাংলার প্রাক্তন খেলোয়াড় সৌরাসিস লাহিড়ীকে (Sourasish Lahiri) নিযুক্ত করে কেকেআর (KKR) শিবির।

আশা ছিল বাংলা দলের খেলোয়াড়রা জায়গা পাবেন কেকেআর দলে। যেমন মুম্বই সুযোগ দিলো অর্জুন তেন্ডুলকর কে। পাঞ্জাব সুযোগ দেয় মনদীপদের মত রাজ্যের খেলোয়াড়দের। নিলামে ভেঙ্কটেশ আইয়ার (২০  লক্ষ), বৈভব আরোরা (২০ লক্ষ) শেলডন জ্যাকসন (২০ লক্ষ) দের মত খেলোয়াড়দের বেশ প্রাইসে নিলেও অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণদের দিকে ঘুরে তাকায়নি তারা।

বেশ কয়েক বছর বাংলার খেলোয়াড়দের ব্রাত্য রেখেছে কেকেআর। তবে ট্রফির খড়াও অব্যাহত। অথচ একটা সময় মনোজ তিওয়ারি, দেবব্রত দাস, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লারা কেকেআরের জার্সিতে একসঙ্গে খেলেছেন। এঁদের হাত ধরেই দু’বার চ্যাম্পিয়ন হয় কলকাতা. প্রসঙ্গত দীর্ঘদিন বাদে বাংলা দলের ৭ জন ক্রিকেটারের নাম এবারের আইপিএল (IPL) নিলামে ছিল।

এঁরা হলেন অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণ, প্রয়াস রায় বর্মণ, আকাশদীপ, সায়ন ঘোষ, বিবেক সিং এবং আমির গনি। তাঁদের মধ্যে বিবেকের নাম নিলামে উঠলেও কোনও দলই তাঁর জন্য বিড করেনি। নীরব থেকেছে কেকেআরও। বাকি ৬ জনের নাম নিলামে ওঠেনি। কোনও ফ্র্যাঞ্চাইজিই এই ছ’জনকে কেনার ব্যাপারে কোনও আগ্রহ প্রকাশ করেনি। যার ফলে আইপিএলে বাংলার প্রতিনিধি রইলেন মাত্র চারজন।

ঋদ্ধিমান সাহা, শ্রীবত্‍স গোস্বামী, শাহবাজ আহমেদ এবং ঈশান পোড়েল। মহম্মদ শামি একটা সময় বাংলা দলে খেলতেন বটে। তবে জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার পর সেভাবে বাংলার জার্সি গায়ে তাঁকে আর দেখা যায় না। এখন সুদূর ভবিষ্যতে এই ধারা বদলাবে বলে আশায় বাংলার ক্রিকেটপ্রেমিরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026