নিউজ

জ্বালানির মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া! প্রতিবাদে এবার রাস্তায় নামছে তৃণমূল

কলকাতা: জ্বালানির মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, প্রতিবাদে সরব তৃণমূল-কংগ্রেস (TMC)। জানা গেছে, আগামী শনিবার (Saturday) ও রবিরার (Sunday) জেলায় জেলায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করবে তৃণমূল। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তৃণমূলের তরফে দাবী জানানো হয়েছে, অবিলম্বে পেট্রোল (Petrol), ডিজেল (Diesel), ও রান্নার গ্যাসের (LPG Gas) মুল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় জানান, “শনিবার তাঁদের প্রতিবাদ মিছিল শুরু হবে দক্ষিণ কলকাতা থেকে। মিছিল হবে যাদাবপুর থানার সামনে থেকে। পরের দিন অর্থাৎ রবিবার বেহালায় মিছিল করবে তৃণমূল। বেহালা ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হবে।” প্রসঙ্গত, দেশে গত ১১ দিন টানা আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি পেয়ে রেকর্ড গড়েছে পেট্রোল ও ডিজেল। পাশাপাশি রান্নার গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে।  এখন ৮০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে রান্নার গ্যাসের দাম।

গতকাল পৈলানে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই মূল্য বৃদ্ধির প্রতিবাদের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো ছাড়া অন্য কোন কাজ করেনি মোদি সরকার। তারপরই এদিন সাংবাদিক বৈঠকে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেন দলের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026