বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদল এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকে কোন তৃণমূল নেতা বিজেপিতে গিয়ে যোগদান করছে। তবে এবার তৃণমূল বহিস্কৃত নেতা অন্য রাজনৈতিক দলে গিয়ে নিজের নাম লেখালেন। তবে তা গেরুয়া শিবির নয়। তৃণমূল বহিস্কৃত নেতা মোশারফ হোসেন এবার অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে পদার্পণ করলেন। কিছুদিন আগেই সে তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিলে বা দলীয় কর্মী হয় দলের বিরুদ্ধে কথা বলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মোশারফ হোসেন দল থেকে বহিষ্কৃত হওয়ার পরই জানিয়ে দিয়েছিল যে সে ভবিষ্যতে কোনো ধর্মনিরপেক্ষ দলের সাথে যোগ দেবে। দল থেকে বহিষ্কার হওয়ার আগে তিনি মুখ্যমন্ত্রীর একাধিক সভায় গরহাজির ছিলেন। এছাড়াও তৃণমূলের হয়ে তারা উল্লেখযোগ্য কোনো কাজ চোখে ধরা পড়েনি। তাই ঘাসফুল শিবির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেনকে গত ১৭ ফেব্রুয়ারি বহিষ্কার করা হয়।
গত ১৭ ফেব্রুয়ারি যখন মোশারফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয় তখন তিনি নওদাতে একটি রাস্তার উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তার বহিষ্কার প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে জেলা সভাধিপতি আবু তাহের বলেছেন, “এদিন জেলা পরিষদের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকে গরহাজির ছিলেন মোশারফ। তাই বাকি সদস্যদের অনুমতি নিয়ে তাকে অপসারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…