বুধবার সৌগত রায়কে মেসেজ পাঠান প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরে শুভেন্দুর বিষয়টিকে ‘ক্লোজড চ্যাপ্টার’ বলে দলের অন্দরে স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন স্পষ্ট হল সেই বার্তা। শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারীকে দলনেত্রী নির্দেশ দেন, নন্দীগ্রাম-হলদিয়ে এবং কাঁথিতে চলছে দলবিরোধী কাজ। সেই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম না নিলেও তার লক্ষ্য যে ঠিক কে ছিলেন তা বুঝতে বাকি থাকেনি কারও।
এইদিন দলের সাংসদ বিধায়ক জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই দল বিরোধীদের কড়া বার্তা দেন তিনি। বিশেষ করে নন্দীগ্রাম, কাঁথিতে দলবিরোধী কাজের বিষয়টিকে তোলেন তৃণমূল সুপ্রিমো।
এছাড়া, পূর্ব মেদিনীপুর এলাকায় বিজেপি আধিপত্যের বিষয়েও এইদিন কথা বলেন নেত্রী। এজেন্সি নিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। নেত্রীর বক্তব্য,”আমাদের সাথে যারা নেই তাদের সরিয়ে দিতে হবে।দলের হয়ে কাজ না করতে হলে দলে থাকার কোনও প্রয়োজন নেই।” শুভেন্দু অধিকারীর নাম তিনি বলেননি ঠিকই তবে বৈঠকের নিশানায় ছিলেন তিনি। সেই বিষয়টি দলের বাকি নেতা নেত্রীদের কাছেও স্পষ্ট।
এইদিন নিজের উদাহরণ দিয়ে মমতা বলেন,”ঘরে থাকার সময় নেই। ৭ ডিসেম্বর থেকে আমি শুরু করতে চলেছি প্রচার কর্মসূচি। তেমনই বাকি নেতা কর্মীদের ও নামতে হবে পথে।” প্রসঙ্গত, ৭ই ডিসেম্বর পূর্ব মেদিনীপুর লাগোয়া পশ্চিম মেদিনীপুর থেকে ভোটের কর্মসূচি শুরু করতে চলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দল তাদের কর্মসূচি শুরু করবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং মালদহ থেকে। এই তিন জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই দল এই জেলাগুলি থেকে নিজের কর্মসূচি শুরু করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…