নিউজ

ক্যাটরিনাকে ছেড়ে এই অভিনেত্রীর প্রেমে মজেছেন সলমন খান, তুমুল জল্পনা শুরু

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন সলমান খান। যিনি বহুবার বহু নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু তার কোনওটাই ছাঁদনাতলা অবধি পৌঁছয়নি। ঐশ্বর্য রাই বচ্চন, রানি মুখার্জি, ক্যাটরিনা কাইফ সহ একাধিক নায়িকার সঙ্গে নাম জড়াতে দেখা গিয়েছে বজরঙ্গি ভাইজানের। কিন্তু কোনও সম্পর্কই চিরস্থায়ী হয়নি। শেষ যার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সাল্লু মিয়াঁ, তাঁর সঙ্গেও সম্পর্ক দীর্ঘস্থায়ী হল না। কথা হচ্ছে ক্যাটরিনা কাইফকে নিয়ে। যিনি সলমান খানের হাত ধরেই বলিউডে পা রেখেছেন। কিন্তু সাফল্য আসতেই সলমানের হাত ছেড়ে দেন ক্যাটরিনা। যদিও বর্তমানে ক্যামেরার সামনে বন্ধুর মত ভাব প্রকাশ করেন দুজনে, তবুও কোথাও পুরনো প্রেমের সম্পর্ক চিরের ক্ষত আজও রয়ে গিয়েছে। কিন্তু সত্যিই কি কোনও ক্ষত সলমানকে ছুঁতে পারে? কারণ, যদি কোনও প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ তাঁর মধ্যে থাকত, তাহলে কি তিনি কোনও এক নির্দিষ্ট নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাঁর সঙ্গে সাতপাকে বাঁধা পরতেন না? হয়তো এমন কোনও গভীর প্রেমের সম্পর্ক কোনও নায়িকার সঙ্গে গড়ে ওঠেনি? তাই সম্পর্কগুলো পরিণতি পায়নি। তবে এবার প্রাক্তন প্রেমিকার বোনের ওপর নিজের মন দিয়ে বসেছেন সলমান। এমনটাই বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ক্যাটরিনার বোন ইসাবেলের একটি গানের ভিডিও পোস্ট করেছেন সলমান। যাতে কমেন্ট করে তিনি লিখেছেন, ‘আরে কী সুন্দর লাগছে তোমায়। গানটাও অপূর্ব। শুভেচ্ছা রইল।’ এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে যে,তাহলে কি প্রাক্তন প্রেমিকা বোনের সৌন্দর্যে নিজের মন মজিযেছেন সলমান? এই পোস্ট কি তারই ইঙ্গিত? তবে দিদি কাটরিনা কি সলমান এবং ইসাবেলার এই সম্পর্ক যদি হয়, তা মেনে নিতে পারবেন? এই সমস্ত প্রশ্ন বর্তমানে সলমান অনুরাগীদের মনে ঘোরাফেরা করছে।

যদিও কোনও কিছুই এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, একটা সামান্য পোস্ট দেখে সম্পর্কের কথা বোধ হয় জোর দিয়ে বলা যায় না। তবে ইসাবেলের সঙ্গে সলমানের পরবর্তী ইকুয়েশন কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। কারণ, যেই যেই নায়িকা সলমানের হাত ধরে বলিউডে পা রেখেছেন, তাঁরা কোনও না কোনও সময়ে সলমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। ইসাবেলার ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা হলেও এক। কারণ, ক্যাটরিনার সঙ্গে যখন সলমানের সম্পর্ক ছিল, তখন সলমানের হাত ধরেই বলিউডে পা রাখেন ইসাবেল। তাহলে কি প্রাক্তন প্রেমিকার বোনের সঙ্গে পরবর্তী সম্পর্কে জড়াতে চলেছেন ভাইজান? এর উত্তর দেবে সময়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026