সুশান্ত কেসে সুশান্তের ম্যানেজার, পরিচারক ও প্রেমিকাকে গ্রেফতারের পর একের পর এক মাদক পাচারকারীকে এনসিবি এরেস্ট করেছে। তল্লাশি জারি রেখেছে এনসিবি। এবারে এনসিবি তল্লাশি চালায় সুশান্তের বাগান বাড়িতে। পাবনা লেকের পাশেই ওই বাগান বাড়ি। রিয়ার বয়ান অনুযায়ী, সুশান্ত তাঁর বন্ধুদের সঙ্গে ওই বাগান বাড়িতেই পার্টি করতেন। ওই পার্টিতে উপস্থিত থাকতো বহু সেলেব। ওই বাগান বাড়িতে বন্ধুদের সঙ্গে নেশা করতেন সুশান্ত। যেই বাগান বাড়ির ভাড়া শুনলে আপনার চোখ কপালে উঠবে।মাসে তাঁকে ২.৫ লক্ষ করে ভাড়া গুনতে হত সুশান্ত কে।
এনসিবি এরই মধ্যে ওই বাগান বাড়িতে ঢুঁ দেন, আর তারপরেই উদ্ধান করেন একাধিক নিষিদ্ধ ওষুধ, সিগারেটের এসট্রে, অন্যান্য ওষুধ, হুক্কা-সহ আরও অনেক কিছু।
ছবিতে স্পষ্ট একটি ওষুধের নাম দেখা যাচ্ছে তা হল – voveran sr 100। ওষুধটি নিষিদ্ধ করা হয়েছে ২০১৮ থেকে। যদিও এটি একটি নন-স্টেরয়েডাল এন্টি-ইনফ্ল্যামেটরি ড্রাগ যা ব্যথা কমাতে সাহায্য করে কিন্তু এটি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকারক।
সুশান্ত যে মানসিক অবসাদে ভুগতেন তা স্পষ্ট। নিজের কাছে বহু ওষুধ তিনি রাখতেন। এবারে এও স্পষ্ট হল যে ওই বাগান বাড়িতে পার্টির সাথে সাথে নেশাও চলতো। এনসিবি হাল ছেড়ে দেয়নি। চলছে তদন্ত। প্রায় প্রতিদিন একের পর এক নতুন কাহিনী উঠে আসছে সবার সামনে। এখন অপেক্ষা এই জল কতদূর গড়ায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…