নিউজ

নব মহাকরণে এবার হবে আদালত, অন্যত্র সরে যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর

নতুন মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে এবারে সরে যাবে রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তরের নির্দেশে এই দপ্তর সরানোর কাজ শুরু হবে খুব শীঘ্রই। জনস্বাস্থ্য এবং কারিগরি, আবাসন, ক্রীড়া এবং যুব কল্যাণ, পর্যটন, লেবার ট্রাইব্যুনাল সহ একাধিক দফতরকে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাঁকা করা হয়েছে নব মহাকরণের ১ থেকে ৭ তলা পর্যন্ত। প্রায় ৫০০০০ বর্গফুটের মতো এই জায়গাতে এবার বসবে আদালত। এইজন্যই পরিকাঠামো নতুন করে তৈরি করার কাজ শুরু হবে খুব শীঘ্রই।

রাজ্যের নগর দায়রা আদালত তথা সিটি সিভিল কোর্ট সহ একাধিক আদালত এখন বেশ ঘিঞ্জি জায়গায় রয়েছে। তাই এবারে এই সমস্ত আদালতগুলিকে নিয়ে আসা হবে সরাসরি নব মহাকরণে। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন দপ্তর কোথায় নিয়ে যাওয়া হবে, সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আপাতত জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সরানো হয়েছে বিধান নগরের পঞ্চায়েত ভবনে। মন্ত্রী পুলক রায় জনস্বাস্থ্য এবং পঞ্চায়েত উভয় দপ্তরের দায়িত্বে রয়েছেন। এই কারণে একই সঙ্গে এই দুই দপ্তরকে নিয়ে যাওয়া হয়েছে বিধান নগরের পঞ্চায়েত ভবনে। পাশাপাশি শ্রম প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এতদিন পর্যন্ত নব মহাকরণে বসতেন। তাকেও এবার অন্যত্র যেতে হবে।

বামফ্রন্টের জমানায় রাজ্য সরকারের প্রায় সমস্ত সরকারি দপ্তর মহাকরণে অর্থাৎ রাইটার্স বিল্ডিং এ ছিল। কিন্তু পরে মন্ত্রীসহ বেশ কিছু দপ্তরের আধিকারিকদের স্থান সংকুলান না হওয়ার কারণে সরকারি কাজে অসুবিধা শুরু হয়। সেই সমস্যা সমাধানের জন্য তৈরি হয় নব মহাকরণ। এতদিন পর্যন্ত সেখানে এক থেকে সাত তলা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মীরা বসতেন। তবে এবারে আদালতের কাজের জন্য পাকাপাকিভাবে সরানো হয়েছে দপ্তরগুলিকে। প্রত্যেকটি দপ্তর কোথায় কোথায় যাবে সেই নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে পূর্ত দপ্তর।

Nirajana Nag

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026