বিনোদন

‘অভুক্ত অবস্থায় রাত কাটিয়েছি শুধুমাত্র স্বপ্ন পূরণের জন্য’, মুখ খুললেন মিস ইন্ডিয়া মান্যা সিং

মিস ইন্ডিয়া সেকেন্ড রানার আপ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মান্যা সিং (Manya singh)। সংবাদমাধ্যমের অসংখ্য কৌতূহলী চোখের সামনে তিনি বললেন তাঁর জীবনযুদ্ধের কাহিনী। মুম্বইয়ে জন্মগ্রহণ করলেও মান্যার বেড়ে ওঠা উত্তরপ্রদেশের হাটা কুশিনগর জেলার একটি ছোট্ট শহরে। বাবা ছিলেন পেশায় অটোচালক এবং মা গৃহবধূ। সংসারে নুন আনতে পান্তা ফুরাতো। মান্যা তখন ভয় পেতেন মিস ইন্ডিয়ার স্বপ্ন দেখতে। কিন্তু তবু কোথাও যেন তাঁর বিশ্বাস ছিল, একদিন এই দারিদ্র্য দূরে সরে যাবে।

মান্যার মা তাঁর সমস্ত সোনার গয়না বেচে মান্যাকে যতদূর পেরেছেন পড়িয়েছেন। একসময় বাড়ি থেকে পালিয়ে মুম্বই আসেন মান‍্যা। মুম্বইয়ের কান্দিভলীতে জন্মেছিলেন মান্যা। তাই প্রথমে তিনি সেই এলাকাতেই এসেছিলেন। মা-বাবার কথা ভেবে কষ্ট পেয়েছিলেন মান্যা। তাই একসময় বাবাকে ফোন করে কেঁদে ফেলেছিলেন। কিন্তু তাঁর কাছে আর উপায় ছিল না। বাবা-মাকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে এবং নিজের গ্রুমিং-এর জন্য মান্যাকে মুম্বইতে আসতেই হতো। সেই সময় নিজের খরচ চালানোর জন্য একটি পিৎজার দোকানে হাউসকিপিং-এর কাজ করতেন। প্রতিদিন সেই দোকানে বাসন মাজা ও ফ্লোর ক্লিনিংয়ের কাজ করতেন মান্যা। এরপর তিনি একটি কল সেন্টারে কাজ পান। কল সেন্টারে কাজ করার সময় নিজেকে নিজেই গ্রুম করা শুরু করেন মান্যা।

ইংরেজিতে সাবলীল হলেও আজও কোনো প্রসঙ্গ ব্যাখ্যা করতে হিন্দিতেই কথা বলতে পছন্দ করেন মান্যা। মিস ইন্ডিয়ার মুকুট তাঁকে জীবনের প্রতি বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বলে মনে করেন তিনি। মিস ইন্ডিয়া হওয়ার পর প্রাপ্ত অর্থ মান্যা তুলে দিতে চান মা-বাবার হাতে। মান্যা সিং, এক সত্যিকারের মিস ইন্ডিয়া যিনি প্রমাণ করে দিলেন দিনের শেষে আত্মবিশ্বাস জয়ী হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026