একুশে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে অপদস্ত করার জন্য একদম প্রস্তুত হয়ে আছে। কিন্তু নির্বাচনের আগে এবার বিজেপি শিবির চরম অস্বস্তিতে পড়েছে তাদের যুব নেত্রীর কার্যকলাপের জন্য। এবার খাস কলকাতায় বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। হুগলি জেলা বিজেপি পর্যবেক্ষক তথা বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী আজ কলকাতায় লক্ষাধিক টাকার মাদকসহ পুলিশের হাতে ধরা পড়েছে। প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট তার থেকে উদ্ধার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছিল পামেলা গোস্বামীর বিরুদ্ধে। পুলিশ ব্যাপারটি নিয়ে খোঁজখবর চালাচ্ছিল। এদিন গোপন সূত্রে এক নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিউ আলিপুর এনআর এভিনিউ থেকে পামেলা গাড়ি ধাওয়া করে কলকাতা পুলিশ। বিজেপি নেত্রী পালানোর চেষ্টা করলে পুলিশ ৮ টি গাড়ি দিয়ে তার গাড়ি ঘিরে ধরে। তারপর বিজেপি নেত্রী আর পালানোর পথ না থাকায় সে আত্মসমর্পণ করে। পুলিশ তল্লাশি চালিয়ে ওই বিজেপি নেত্রীর কাছ থেকে হাতব্যাগ ও গাড়িতে মাদক পায়।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি যুব নেত্রীর কাছে লক্ষ লক্ষ টাকার কোকেন সহ মাদক ছিল। দীর্ঘদিন ধরে চুপিসারে তার কীর্তি চলছিল। আজ কলকাতা পুলিশ জাল পেতে নেত্রীকে পাকারও করেছে। এখনো বিজেপি সূত্রে কোনো প্রতিক্রিয়া জানা যাইনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…