দেশ

মাওবাদীদের হাত থেকে ছাড়া পেল ছত্রিশগড়ে অপহৃত সিআরপিএফ কোবরা রাকেশ্বর

কিছুদিন আগেই শিরোনামে এসেছিল ছত্রিশগড় জঙ্গলে মাওবাদী ও সেনা জওয়ানদের গুলির লড়াইয়ের খবর। ওইদিন সূত্র মারফত খবর পেয়ে নিরাপত্তা কর্মীদের একাধিক বাহিনী দক্ষিণ বস্তারের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে। প্রায় ২ হাজার সেনা জওয়ান জঙ্গলের ভিতরে মাওবাদীদের সাথে মুখোমুখি গুলির লড়াইয়ে অবতীর্ণ হয়। ছত্রিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে এই গুলির লড়াই চলে প্রায় বিকেল তিনটে পর্যন্ত। সেই ঘটনায় ২২ জন সিআরপিএফ কোবরা, ডিস্ট্রিক্ট ডিজাভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের মৃত্যু হয়। তার মধ্যেই রাকেশ্বর সিং মানহাস নামক এক সিআরপিএফ কোবরাকে অপহরণ করে নেয় মাওবাদীরা। সেই সিআরপিএফ কোবরা আজ বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন। তাকে মাওবাদীরা বিকেল পাঁচটা নাগাদ ১৫০ জন গ্রামবাসীর সামনে গভীর জঙ্গলে ছেড়ে দেয়।

জানা গিয়েছে, আজ বিকেল পাঁচটা নাগাদ অপহৃত সিআরপিএফ কোবরাকে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে যায় মাওবাদীরা। কার কাছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বিজাপুর সিআরপিএফ কোবরারা। তাকে উদ্ধার করে বিজাপুর সিআরপিএফ ক্যাম্পে আনা হয়। সেখানকার পুলিশ সুপার বলেছেন, “অপহৃত কোবরাকে আমরা সুরক্ষিতভাবে ফিরিয়ে এনেছি। এখন তার শারীরিক পরীক্ষা হবে।” অপহৃত সিআরপিএফ কোবরার পরিবার তার মুক্তির খবর পেয়ে রীতিমতো আপ্লুত হয়েছে। তার স্ত্রী মিনু আনন্দে কেদে ফেলে বলেছেন, “আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আজকে। ওর ফিরে আসা নিয়ে আমার আশা ছিল।” তার মেয়েও বাবার ফিরে আসাতে বেজায় খুশি হয়েছে।

রাকেশ্বর সিং মানহাস ৩৫ বছরের সিআরপিএফ ২১০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডো ছিল। তাকে বস্তার দিয়ে জঙ্গলে মাওবাদীদের সাথে লড়াইয়ের সময় অপহরণ করে মাওবাদীরা। পরে তার ছবি দিয়ে তাকে মাওবাদী হিসেবে দাবি করা হয় হোয়াটসঅ্যাপে। তার মধ্যেই মাওবাদীদের পক্ষ থেকে সরকারি একজনকে মধ্যস্থতাকারী নিযুক্ত করার কথা বলা হয়। তবে আজ বিকেলেই সে মুক্তি পেয়েছে। ওই সিআরপিএফ কোবরা ৫ দিন মাওবাদীদের হেফাজতে ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026