Categories: নিউজ

১৫ বছরের ছেলে শরীরে করেছিল অবাঞ্ছিত স্পর্শ, উচিত শিক্ষা দেন সুস্মিতা সেন

নারীদের সুরক্ষা নিয়ে সব সময় কথা বলতে দেখা যায় অভিনেত্রী সুস্মিতা সেনকে। মুম্বাইয়ে নারী সুরক্ষা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি চিপ গেস্ট হিসেবে বক্তৃতা রাখলেন। এবং আলোচনার মূল বিষয় ছিল ভারতীয় নারীদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা এবং আত্মরক্ষা। এই অনুষ্ঠানে তিনি তার নিজের জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করে উপস্থিত জনতাকে হতচকিত করে দিলেন।

সুস্মিতা জানিয়েছেন, মুম্বাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন তিনি প্রবেশ করতে এসেছিলেন তখন নিজের শরীরে একটি অবাঞ্ছিত হাতের স্পর্শ অনুভব করেন সুস্মিতা সেন। তখন তিনি ঘুরে দেখলেন সেখানে অনেক ভিড় রয়েছে। এই ভিড়ের মাঝখানেও তিনি আসল দোষী কে খুজে বের করলেন। যখন তিনি খুঁজে বের করলেন সেই ছেলেটিকে তখন দেখলেন তার বয়স মাত্র ১৫ কি ১৬।

সবার সামনে যদি কিছু বলেন তাহলে, ওই ছেলেটির পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যেত। এই জন্য তিনি ওই ছেলেটিকে একটি কোনায় নিয়ে গেলেন। সেখানে তিনি ওই ছেলেটিকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বলেন। ছেলেটি প্রথমে অস্বীকার করলেও পরে বেগতিক দেখে নিজের ভুল স্বীকার করে। আসলে অভিনেত্রী সুস্মিতা সেন তাকে একটা সুযোগ দিতে চেয়েছিলেন। সবার সামনে হয়তো এরকম কথা বললে ছেলেটির বাকি ভবিষ্যৎ টা নষ্ট হয়ে যেত।

তাই সবকিছু বুঝে অভিনেত্রী সুস্মিতা সেন তাকে কোনায় নিয়ে গিয়ে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করলেন। এই ঘটনার উল্লেখ করে অভিনেত্রী বললেন, অনেক বাড়ির লোকেরা তাদের ছেলেদেরকে শেখান না কিভাবে মেয়েদের সাথে আচরণ করতে হয়। অনেক পুরুষ মনে করেন, নারীরা প্রতিবাদ করতে জানেনা। কিন্তু প্রত্যেক নারীর উচিত আগে গলা না তুলে, দোষীকে আসল সহবত শেখানো। কারণ অনেক সময়, খুব কম বয়সী ছেলেদের মধ্যেও এরকম আচরণ লক্ষ্য করা যায়। তাদেরকে যদি ঠিক জিনিসটা বোঝানো যায় তাহলে তারা ভবিষ্যতে ভাল মানুষ হবে না। এই কারণেই অভিনেত্রী ছেলেটিকে নিজের ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিয়েছিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026