নতুন অবতারে লঞ্চ হতে চলেছে ভারতের সবথেকে সস্তা সিএনজি গাড়ি Maruti Alto 800, দেখে নিন দাম এবং মাইলেজ

একেবারে নতুন অবতারে লঞ্চ হতে চলেছে ভারতের সবথেকে সস্তা সিএনজি চালিত গাড়ি মারুতি সুজুকি অল্টো ৮০০। ভারতীয় বাজারে বাজেট সেগমেন্টের সব থেকে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে একটি হলো মারুতি সুজুকি অল্টো। এই দেশের সবথেকে সস্তা এবং সবথেকে বেশি মাইলেজ দেওয়া এন্ট্রি লেভেলের হ্যচব্যাক গাড়ি এটি।

সম্প্রতি কোম্পানির তরফ থেকে এই গাড়ির একটি নতুন সিএনজি ভেরিয়েন্ট নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই গাড়িটির আকর্ষণীয় ডিজাইন সকলের পছন্দের হয়ে উঠেছে ইতিমধ্যেই। এন্ট্রি লেভেলের এই গাড়িটিকে খুব শীঘ্রই ভারতের বাজারের জন্য উপলব্ধ করতে চলেছে মারুতি সুজুকি। দমদার ইঞ্জিন এবং বেশ কিছু আকর্ষণীয় এবং আধুনিক ফিচার সহযোগে এই গাড়িটি ভারতীয় বাজারে আকর্ষণীয় একটি গাড়ি হয়ে উঠে চলে এসে আগামী ভবিষ্যতে। কোম্পানি তরফ থেকে এই গাড়িকে ৪টি ট্রিম সহযোগে বাজারে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। তবে এর মধ্যে শুধুমাত্র এলএক্সআই ট্রিমের সাথে এই সিএনজি অপশন পাওয়া যাচ্ছে। এই গাড়ির সিএনজি বিকল্পের সাথে পাওয়া যাচ্ছে আরো কিছু আকর্ষণীয় ফিচার, যা সহযোগে ভারতীয় মার্কেটের জন্য এই গাড়িটি হয়ে উঠবে একেবারে পারফেক্ট।

এই গাড়িটির স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে একটি ৭৯৬ সিসি ক্ষমতা বিশিষ্ট ০.৮ লিটার পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৪৮ পি এস পর্যন্ত সর্বাধিক শক্তি তৈরি করতে পারে এবং ৬৯ ন্যানোমিটার পর্যন্ত সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এর সাথেই আপনারা পেয়ে যাবেন ফাইভ স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাপোর্ট। তবে যদি পেট্রল ইঞ্জিন পাল্টে দিয়ে এই গাড়িতে সিএনজি ইঞ্জিন ব্যবহার করা হয় তাহলে এই গাড়িটি ৪১ পিএস পর্যন্ত সর্বাধিক পাওয়ার এবং ৬০ ন্যানোমিটার পর্যন্ত সর্বাধিক টর্ক জেনারেট করতে পারবে।

এই গাড়ির পেট্রোল বিকল্পটি ২২.০৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। অন্যদিকে এই গাড়ির সিএনজি মডেল প্রতি কিলোগ্রামে ৩১.৫৯ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। মারুতি সুজুকি অল্টো ৮০০ গাড়িটির সাথে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে কানেক্টিভিটি। এছাড়াও সাত ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ফ্রন্ট পাওয়ার উইন্ডো এবং অন্যান্য বেশ কিছু ফিচার আপনাদের জন্য রাখা হয়েছে। এই গাড়িটির এক্স শোরুম দাম ৫,০৩,০০০ টাকা এবং অন রোড দাম ৫,৫৫,০১১ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026