বর্তমান যুগে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। অনেক মানুষ পশু পাখির ভিডিও দেখতে পছন্দ করেন। আবার অনেকে পশু পাখির ভিডিও দেখে ভয় পান। কিন্তু পশু পাখির ভিডিও পোস্ট করলেই তা কমবেশি ভাইরাল হয়ে যায়। তাই নেটিজেনরা পশুপাখির কোনো অদ্ভুত কার্যকলাপ বা কোনো কর্মকান্ড দেখলে তা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে থাকে। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখলে গা শিউরে উঠতে পারে আপনার।
সরীসৃপ প্রজাতির যেকোনো প্রাণীর থেকেই দূরে থাকে মানুষরা। বিশেষ করে সাপের থেকে সাবধান থাকতে হয় সকলকেই। জঙ্গলের পশুরাও সাপের কাছাকাছি যেতে পছন্দ করে না। আসলে সাপের এক দংশনে চোখের পলকে মৃত্যু ঘনিয়ে আসতে পারে। তবে ইন্টারনেট দুনিয়াতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি সাপ তার চিরশত্রু ময়ূরের সাথে লড়াই করছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি সাপ এবং একটি ময়ূর জঙ্গলের মাঝে তুমুল লড়াই করছে। একে অপরের থেকে কেউই কম যায় না। সাপটি যেমন ফণা তুলে আক্রমণ করার চেষ্টা করছে, ঠিক উল্টোদিকে ঠোঁট দিয়ে সাপটিকে আক্রমণ করছে ময়ূরটি। এই তুমুল লড়াই এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল ভিডিওটি এ টু জেড ভিডিও নামক একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। আপনি শুনলে অবাক হবেন যে ইতিমধ্যেই ওই লড়াইয়ের ভিডিওটি ২ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ দেখে নিয়েছেন। অনেকেই ভিডিওটিতে লাইক দিয়েছেন। আবার অনেকে কমেন্ট করে এই রোমহর্ষক লড়াইয়ের শেষ পরিণতি কি হলো, তা জানতে চেয়েছেন। এক কথায় ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে সাপ ময়ূরের ওই তুমুল লড়াই।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…