নিউজ

মহারাষ্ট্রের পুনরাবৃত্তি এবার গোয়াতেও! দলীয় বৈঠক এড়িয়ে ৩ কংগ্রেস বিধায়ক কি গেরুয়া শিবিরে?

মহারাষ্ট্রের গদিতে উদ্ভব ঠাকরের পতন ও একনাথ শিন্ডের উত্থান নিয়ে এখন জোর চর্চা চলছে জাতীয় রাজনীতিতে। এবার সেই মহারাষ্ট্রের স্টাইলেই গোয়া একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আভাস দেখালো। আসলে দলীয় বৈঠকে না গিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ স্থাপনের অভিযোগ উঠল কংগ্রেসের কিছু বিধায়কের বিরুদ্ধে। জানা গিয়েছে, গোয়া কংগ্রেসের তিনজন বিধায়ক বিধানসভা অধিবেশনের ঠিক একদিন আগে একটি দলীয় সভা এড়িয়ে গিয়েছেন। জানা যাচ্ছে তারা ক্ষমতাসীন বিজেপির সাথে যোগাযোগ শুরু করেছে।

তবে গোয়া কংগ্রেস দলের মধ্যে ফাটলের কথা অস্বীকার করেছে। কংগ্রেস প্রধান অমিত পাটকর জানিয়েছেন, “সাধারণ মানুষকে বিভ্রান্ত করার ছক কষেছে বিজেপি। গেরুয়া শিবির গুজব ছড়াচ্ছে।” তবে সূত্র মারফত একটি তথ্য সম্পূর্ণ অন্য কথা জানাচ্ছে। আসলে বছরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দিগম্বর কামাত গত শনিবার বিধায়কদের একটি বৈঠকে অনুপস্থিত ছিলেন। আর সেখান থেকে হয়েছে বিতর্কের শুরু।

আসলে বর্তমানে মাইকেল লোবোকে বিরোধী দলীয় নেতা ঘোষণা করায় বিরক্ত হয়েছেন দিগম্বর কামাত। সেই সময়ে আবার তার বৈঠকে অনুপস্থিতি স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে কামাতের বিরক্ত হওয়ার প্রসঙ্গ অস্বীকার করেছে গোয়া কংগ্রেস। অন্যদিকে, গোয়া বিধানসভার স্পিকার রমেশ তাওয়াদকার রবিবার ডেপুটি স্পিকার পদে নির্বাচনের বিজ্ঞপ্তি বাতিল করেছেন। জানিয়ে রাখি, গোয়ার ৪০ সদস্যের বিধানসভায় বিজেপির এনডিএ সদস্য রয়েছেন ২৫ জন ও বিরোধী কংগ্রেসের ১১ জন সদস্য রয়েছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026