নিউজ

কালী বিতর্কের মাঝেই কালীস্তুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মমতা এবং মহুয়াকে একসাথে বিঁধল বিজেপি

একদিকে যেমন কালি বাংলার তেমনি কিন্তু কালি দেশেরও। ঠিক এভাবেই সাম্প্রতিক কালি বিতর্কের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে উঠে এলো মা কালীর মাহাত্বের কথা। রামকৃষ্ণ মঠ এবং মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্ম শতবর্ষ উপলক্ষে রবিবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একটি বক্তৃতা রাখেন মোদি। এই বক্তৃতায় উঠে আছে রামকৃষ্ণ থেকে বিবেকানন্দের কালি প্রেমের কথা। একইভাবে স্মৃতিচারণ করেন আত্মস্থানন্দের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়েও।

নরেন্দ্র মোদী নিজের ভাষনে বলেন, “রামকৃষ্ণ বলেছিলেন, এই সম্পূর্ণ জগত সংসার মায়ের চেতনায় ভরা।” বিবেকানন্দের মতো ব্যক্তিত্ব যেখানে কালী মন্দিরে মূর্তির সামনে শিশুর মত আচরণ করতেন, সেই জায়গায় মা কালীকে নিয়ে এত বড় অপমান চলে না। তিনি আরো বলেন, “মা কালী নিয়ে বাংলার মনীষীদের এই বোধ এবং কালির প্রতি এই ভক্তি নিষ্ঠাভরে করা বাংলার কালী পুজোতে দেখা যায়। কালির আশীর্বাদ সবসময় ভারতের সঙ্গে রয়েছে।”

ঘটনাচক্রে গত কয়েকদিন ধরে বাংলা এবং ভারতীয় রাজনীতিতে বিতর্ক চলছে কালই তথ্যচিত্রের পোস্টার এবং কালীপুজো নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি বিতর্কিত মন্তব্য নিয়ে। তবে প্রধানমন্ত্রী সেই বিতর্ক নিয়ে তেমন কোন কথা বলেননি।

তবে মোদির উল্লেখ না করলেও তার কালীস্তুতির পরেই এই বক্তব্যের সঙ্গে মহুয়া প্রসঙ্গ টেনে এনে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান এবং বাংলায় বিজেপির প্রধান পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে লেখেন, “মোদি যেখানে বাংলা তথা গোটা দেশের কালি ভক্তির কথা স্মরণ করেছেন, সেখানে বাংলার এক সাংসদ কালীকে অপমান করছেন। মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা হওয়া উচিত।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026