দামি পেট্রোলের টেনশন শেষ, ৬০ হাজার টাকা দিয়ে বাড়িতে নিয়ে যান মারুতি সুজুকির সিএনজি গাড়ি

যদি আপনি সিএনজি গাড়ি পছন্দ করেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত গাড়ির অপশন। মাত্র ৬০ হাজার টাকা খরচ করে আপনি এই গাড়ি বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই মুহূর্তে যেহেতু পেট্রোল মোটামুটি ১১৫ টাকার কাছাকাছি দামে বিক্রি হচ্ছে, তাই এরকম পরিস্থিতিতে অনেকেই আছেন যারা পেট্রোল এর পরিবর্তে সিএনজি কিংবা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করতে পছন্দ করেছেন। অনেকেই এমন আছেন যারা পেট্রোল গাড়ি ব্যবহার করা ইতিমধ্যেই ছেড়ে দিয়েছেন। আপনি যদি সেরকম কোন মানুষ হন এবং আপনি যদি সিএনজি গাড়ি চালাতে পছন্দ করেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত অপশন। ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি ভারতের বাজারের জন্য নিয়ে এসেছে তাদের অলটো গাড়ির একটি বিশেষ অপশন, অল্টো সিএনজি। এই গাড়ি মাত্র ৬০ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং সেই গাড়ি ব্যবহার করতে পারবেন।

মারুতি অল্টো সিএনজি গাড়ির আসল দাম কিন্তু ৫.০৩ লক্ষ টাকা (এক্স শোরুম প্রাইস)। কিন্তু যদি আপনি এক্ষুনি এই গাড়ি কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত স্কিম। আপনি মাত্র ৬০,০০০ টাকা খরচ করলে কিনে ফেলতে পারবেন এই গাড়ি। তবে আপনাকে এটা ডাউন পেমেন্ট করতে হবে। বাকি টাকা আপনি ৫ বছরের জন্য ইএমআই অপশন ব্যবহার করে পেমেন্ট করতে পারেন। তবে সে ক্ষেত্রে আপনাকে ৮ করে সুদ দিতে হবে। এবং সেই হিসেবে দেখতে গেলে আপনাকে এই গাড়িতে ১,০৬,৭৯০ টাকা বেশি খরচ করতে হবে। অল্টো সিএনজি ইএমআই থেকে কিনলে, আপনি লো ডাউনপেমেন্ট এবং কম সুদের অপশন ব্যবহার করতে পারেন। তবে সে ক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে আপনার ক্রেডিট স্কোর দেখা হবে। আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে তাহলে আপনি খুব সহজেই এই গাড়ি কিনে ফেলতে পারবেন কম ইএমআই দিয়ে।

আপনাদের জানিয়ে রাখি অল্টো সিএনজি একটি ৫ সিটার হ্যাচব্যাক গাড়ি। এই গাড়িতে আপনি পেয়ে যাচ্ছেন ৭৯৬ সিসি ক্ষমতা বিশিষ্ট একটি ইঞ্জিন। এই ইঞ্জিন ৪৭.৩৩ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে। এটি ভারতের সব থেকে সস্তা সিএনজি গাড়ি। অল্টো ৮০০ পেট্রোল ভারিয়েন্ট আপনাকে ২২.০৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারতো। অল্টো সিএনজি থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন ৩১.৫৯ কিলোমিটারের।

মারুতি সুজুকি অল্টো সিএনজি মডেলে আপনি বডি কালার এর বাম্পার, বডি কালারের ডোর হ্যান্ডেল, স্টিয়ারিং হুইলের সঙ্গে সিলভার অ্যাক্সেন্ট, ডুয়াল টোন ইন্টেরিয়ার, পাওয়ার স্টিয়ারিং এবং ফ্রন্ট পাওয়ার উইন্ডো পেয়ে যাবেন। এছাড়াও অল্টো সিএনজি মডেলের সেফটি ফিচার দুর্দান্ত। ড্রাইভার সাইড এয়ার ব্যাগ, রিভার্স পারকিং সেনসর, এবিএস সিস্টেম, স্পিড অ্যালার্ট সিস্টেম, ড্রাইভার এবং সহ-ড্রাইভার এর জন্য সিটবেল্ট রিমাইন্ডার সহ আরো অনেক ফিচার পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026