১৭’তেই মা হয়েছেন, ‘ছেলের মা আমি, বাবাও আমি’, অকপট শ্রাবন্তী

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। যিনি প্রথম থেকেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন মিডিয়াতে। খুব অল্প বয়সেই ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে। তবে বেশ কয়েকবছর পর ভাঙল ধরে সেই বিয়েতে। তবে তাদের একটি পুত্রসন্তান হয়েছিল। মাত্র ১৭ বছর বয়সেই অভিমন্যু চট্টোপাধ্যায়ের মা হয়েছিলেন তিনি। সেই থেকেই সবদিক সামলে একা হাতে মানুষ করেছেন ছেলেকে। নিজের আসন্ন ছবি ‘ভয় পেও না’র প্রচারে এসে অকপট শ্রাবন্তী।

তার কথায়, তিনি কখনোই তার ছেলের উপর কোনো রকম কোনো খারাপ আঁচ আসতে দেননি। নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের জটিলতা সামলে নিজের মতো করে মানুষ করেছেন ছেলেকে। ছেলের সাথে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। অভিনেত্রীর কথায় অভিমন্যু যথেষ্ট বুঝদার ছেলে। সে নিজের মায়ের যেকোনো সিদ্ধান্তে পাশে থাকে। সম্প্রতি সেও এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছে। তবে মায়ের মত পর্দার সামনের দুনিয়া নয়, বাবার মতন পর্দার পিছনের দুনিয়াই পছন্দ তার। ইতিমধ্যেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মানবজমিন’ ছবিতে অ্যাসিস্ট করেছেন অভিমন্যু। তবে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছে সে। অভিনেত্রী চান সে যেন পড়াশোনা শেষ করে তবেই পা রাখে এই বিনোদন জগতে।

অভিমন্যুর প্রেমিকার সাথে ভালো সম্পর্ক অভিনেত্রীর। ঝিনুকের প্রেমিকা অন্যতম পরিচিত মডেল দামিনী ঘোষ। ঝিনুক অভিনেত্রীর পুত্র অভিমন্যুর ডাকনাম। মালদ্বীপ হোক কিংবা কাশ্মীর নিজের সাথে ছেলের পাশাপাশি দামিনীকেও নিয়ে যান অভিনেত্রী। তাকে নিজের বাড়ির সদস্যই মনে করেন তিনি। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের দেখা মেলে একসাথে। এর থেকেই স্পষ্ট যে তিনি নিজের ছেলের ভালোবাসাকে মান্যতা দিয়েছেন। অভিনেত্রীর কথায় তিনি একজন সফল মা হতে পেরেছেন। আর সেটাই তাকে নিজের কর্মজীবনে সফল হতে সাহায্য করেছে। একজন মা হিসেবে তিনি সর্বদা গর্বিত থাকেন। নিজের ছেলেকে নিয়ে তিনি যথেষ্ট গর্বিত, তা তার কথাতেই স্পষ্ট।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026