সবথেকে বেশি বিক্রি হল Maruti Suzuki কোম্পানির এই গাড়িটি, WagonR ও পিছিয়ে পরেছে, জানুন গাড়িটির দাম

এই সময় ভারতের বাজারে গাড়ির একটা বিশাল চাহিদা রয়েছে। করোনা ভাইরাস পরবর্তী সময়ে প্রত্যেক মানুষ নিজের জন্য একটা আলাদা গাড়ি কেনার পরিকল্পনা গ্রহণ করছেন। বিগত আগস্ট মাসে ভারতের বাজারে দারুন ভাবে বিক্রি হয়েছে WagonR, Brezza এর মতো বেশ কিছু গাড়ি। তবে এই দুটি গাড়িকে ছাড়াও, মারুতি সুজুকি কোম্পানির আরো একটি গাড়ি আগস্ট মাসে দারুন ভাবে বিক্রি হয়েছে। এই গাড়িটির নাম মারুতি সুজুকি Baleno। শুধুমাত্র আগস্ট মাসে এই গাড়িটির ১৮৪১৮ টি ইউনিট বিক্রি হয়েছে। ফেব্রুয়ারি মাসে মারুতি সুজুকি কোম্পানির তরফ থেকে এই গাড়িটির ২০২২ সালের একটি নতুন মডেল লঞ্চ করা হয়েছিল। লঞ্চ হবার পর থেকেই এই গাড়ির মডেলটি ভারতের বাজারে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে।

আপনারা এই গাড়িতে পেয়ে যাচ্ছেন ২২.৯৪ কিলোমিটারের মাইলেজ। অর্থাৎ এক লিটার পেট্রোল ভরিয়ে আপনারা ২২.৯৪ কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন এই গাড়িতে। এই গাড়িটির ৭টি ভেরিয়ান্ট এই মুহূর্তে বাজারে রয়েছে। এই গাড়ির সবথেকে সস্তা ভেরিয়েন্ট এর দাম সিগমা, যার দাম ৬ লাখ ৪৯ হাজার টাকা। দ্বিতীয় মডেলের নাম ডেলটা যার দাম ৭ লক্ষ ৩৩ হাজার টাকা। তৃতীয় মডেলের দাম ডেল্টা এজিএস যার দাম ৭ লক্ষ ৮৩ হাজার টাকা। চতুর্থ মডেলের দাম জেটা, যার দাম ৮ লক্ষ ২৬ হাজার টাকা। পঞ্চম মডেলের দাম জেটা এজিএস, যার দাম ৮ লক্ষ ৭৬ হাজার টাকা। ষষ্ঠ মডেলের দাম আলফা যার দাম ৯ লক্ষ ২১ হাজার টাকা। সবশেষে, সপ্তম মডেলের দাম আলফা এজিএস যার দাম ৯ লক্ষ ৭১ হাজার টাকা।

এই নতুন মারুতি সুজুকি Baleno গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন বড় রেডিয়েটর গ্রিল, এলইডি ডিআরএল এর সাথে নতুন এলইডি প্রজেক্টর হেডল্যামপ ক্লাস্টার, স্পর্টিয়ার ফ্রন্ট বাম্পার, এলইডি ফগ ল্যাম্প, ১৬ ইঞ্চির অ্যালয় হুইল, রিয়ার স্প্লিট এলইডি টেল লাইট এবং রিডিজাইন্ড রিয়ার বাম্পারের মতো কিছু ফিচার। সেফটির ব্যাপারে এই মুহূর্তে এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস সিস্টেম, রিভার্সিং সেন্সর, থ্রি পয়েন্ট সিটবেল্ট, স্পিড এলার্ট সিস্টেম, এবং হাই ট্রিম এয়ার ব্যাগ। তার পাশাপাশি আপনারা এখানে হিল হোল্ড কন্ট্রোল সিস্টেম পেয়ে যেতে চলেছেন। তার পাশাপাশি, আপনাদের জানিয়ে রাখি, মারুতি সুজুকি কোম্পানির এই নতুন গাড়িটি তৈরি হয়েছে হার্টরেক্ট প্ল্যাটফর্মের উপরে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026