বিনোদন

Anupama: অনুপমার ছেলের সঙ্গে রোমান্স করবেন শিবাঙ্গী জোশী, ছবি ভাইরাল হতেই শোরগোল নেটমহলে

‘অনুপমা’ স্টার প্লাসের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক। দীর্ঘসময় ধরে স্টার প্লাসের পর্দায় চলছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করেন রুপালি গাঙ্গুলী। তিনি যে ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে যেখানে পর্দার তোশুর সাথে রোমান্স করতে দেখা গিয়েছে শিবাঙ্গী জোশীকে। আর তার সূত্র ধরেই শোরগোল পড়েছে অনুপমা অনুরাগীদের মাঝে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে যেখানে ছোটপর্দার অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গী জোশীকে অনুপমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তোশুর সাথে ঘনিষ্ঠভাবেই দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, ধারাবাহিকে শিবাঙ্গীর সাথেই পরকীয়ায় জড়াতে পারেন তোশু। ধারাবাহিকের গল্প অনুযায়ী সেকথা তার শাশুড়ির কানে যাওয়ার পরই তিনি অনুপমা ও কিঞ্জলকে জানাবেন। তবে কি এবার নতুন কিছু ঘটতে চলেছে ধারাবাহিকে? বেশিরভাগ অনুরাগীই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন। অপেক্ষা করছেন আসন্ন এপিসোডগুলির।

তবে এবার সকলকে জানিয়ে রাখা ভালো সম্প্রতি যে ছবিটি ভাইরাল হতে দেখা গিয়েছে সেটি এডিট করা অর্থাৎ মিথ্যে। এডিট করা এই ছবিটি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হওয়ার পর থেকেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি শোরগোল ফেলে দিয়েছিল সকলের মাঝেই। তবে এই মুহূর্তে এটুকু স্পষ্ট যে অনুপমায় নতুন চরিত্র হিসেবে শিবাঙ্গী জোশীর প্রবেশ হবে না। নেটমাধ্যমে এমন বিভিন্ন ধরনের ভুয়ো ছবি ভাইরাল হতে দেখা যায়, এটি তার মধ্যে একটি। তবে নতুন চরিত্রের প্রবেশ না ঘটলেও এই ধারাবাহিকের পরবর্তী সমস্ত পর্বগুলি দেখার জন্য অপেক্ষায় স্টার প্লাসের পর্দায় চোখ রেখেছেন অনুপমার সমগ্র দর্শকমহল।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026