Maruti Suzuki কোম্পানির এই নতুন ৭ সিটার গাড়ি, Swift ও Dzire কেও ফেলে দিয়েছে পিছনে

ভারতে যে সমস্ত কোম্পানির গাড়ি বেশি বিক্রি হয় তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো মারুতি সুজুকি। এই কোম্পানির Eeco গাড়িটি যেমন পারফরমেন্সের দিক থেকে দুর্দান্ত, তেমনি কিন্তু মাইলেজ এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই এই গাড়িটি দারুন পারফরম্যান্স দিতে পারে আপনাকে। নানা সময় গ্রাহকের নানান প্রয়োজন সম্পূর্ণ করতে এই গাড়িটি অনবদ্য। এই গাড়িটি যেমন আপনারা অফ রোডিং এর জন্য ব্যবহার করতে পারেন তেমনি কিন্তু বিজনেস অথবা মার্কেটিংয়ের জন্য এই গাড়ি ব্যবহার করা যেতে পারে। হঠাৎ এই গাড়িটি একটি মাল্টিপারপাস ভেহিকেল। এই গাড়িতে আপনারা পেট্রোল ইঞ্জিন এবং সিএনজি ইঞ্জিন দু’রকম অপশন পেয়ে যাচ্ছেন। আপনার যেরকম প্রয়োজন সেরকম মডেল আপনি নিজের জন্য পছন্দ করতে পারেন। পাশাপাশি এই গাড়িতে ৫ সিট এবং ৭ সিটের দুটি আলাদা আলাদা অপশন আপনি পাচ্ছেন।

বিক্রির ব্যাপারে বলতে গেলে গত আগস্ট মাসে এই গাড়িটির সর্বমোট ১২ হাজার ইউনিট বিক্রি হয়েছিল। গত বছরের আগস্ট মাসে এই গাড়ির প্রায় ১০,৭০০ ইউনিট বিক্রি হয়েছিল। অর্থাৎ বলতে গেলে এই বছরে এই গাড়ির বিক্রি ১২% বৃদ্ধি পেয়েছে। এই বছর জুলাই মাসে কোম্পানি এই গাড়ির ১৩,৪৮০টি ইউনিট বিক্রি করতে পেরেছিল। অর্থাৎ বলতে গেলে এই গাড়ির বিক্রি লাগাতার বৃদ্ধি পেতে শুরু করেছে বিগত কয়েক বছর ধরে। আগস্ট মাসে বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে সেরা ১০টি গাড়ির তালিকায় ছিল EECO গাড়িটি। এই মুহূর্তে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় Maruti Suzuki Dzire ও Swift কে পিছনে ফেলে দিয়েছে এই গাড়ি। সবথেকে বেশি এই গাড়ির বিক্রি হয়, প্রাইভেট গাড়ি হিসেবে। তবে সমস্ত ক্ষেত্রেই এই গাড়ি কিন্তু অলরাউন্ডার।

ডাইমেনশনের ব্যাপারে বলতে গেলে এই গাড়িটির দৈর্ঘ্য ৩৬৭৫ মিলিমিটার, প্রস্থের দিক থেকে ১৪৭৫ মিলিমিটার এবং এই গাড়িটির ওজন ৯৪০ কিলোগ্রাম। সেফটির দিক থেকে বলতে গেলে এখানে চাইল্ড সেফটি লক এবং ডিস্ক ব্রেকের সুবিধা আপনি পাচ্ছেন। এছাড়াও রয়েছে প্যাসেঞ্জার সাইড এয়ার ব্যাগ, অ্যান্টি লক বেকিং সিস্টেম এবং ইবিডি, ড্রাইভার সাইড এয়ার ব্যাগ এবং রিয়ার পার্কিং সেন্সরের মতো বেশ কিছু অত্যাধুনিক ফিচার। এই গাড়িতে আপনারা অনেকটা স্পেস একসাথে পেয়ে যাবেন এবং ছয় থেকে সাত জন খুবই সহজে এখানে বসতে পারবেন। এছাড়া যদি আপনি পাঁচজন বসেন তাহলে এই গাড়িতে জিনিসপত্র রাখার অনেকটা জায়গা থাকবে। অর্থাৎ বলতে গেলে যদি আপনি কোথাও সপরিবারে ঘুরতে যান, অথবা কোন ব্যবসার কাজে গাড়ি ব্যবহার করেন, তাহলে এই গাড়ি আপনার জন্য পারফেক্ট।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026