নিউজ

পুজোর পরেই প্রাথমিকে ২০ হাজারের বেশি শূন্যপদে হবে নিয়োগ, সিলমোহর পড়ল বৈঠকে

পুজোর পরেই প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই জানা গিয়েছে গতকাল অ্যাড হক কমিটির বৈঠকের পর। শিক্ষক নিয়োগ গোলযোগের আবহে এমন সিদ্ধান্ত যে অনেকের মুখে হাসি ফুটিয়েছে তা আলাদাভাবে বলার কোন দরকার পড়ে না। গতকাল অ্যাড হক কমিটির একটি বৈঠকের পর পুজোয় প্রাথমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার ব্যাপারে সিলমোহর পড়েছে। শূন্যপদ পেলেই নয়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে বোর্ড। ইতিমধ্যেই যারা টেট পাস করে গেছেন তারা আবেদন করতে পারবেন এই শূন্যপদের জন্য। ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড সভাপতি গৌতম পাল বলেছেন, “টেটের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। টেট পরীক্ষার সম্ভাব্য দিন ঠিক করার আগে আইনত পরামর্শ নেয়া হবে। যেহেতু টেট নিয়ে রাজ্যে বিশৃঙ্খলাতে সৃষ্টি হয়েছে এবং তা আইনের নজরে রয়েছে তাই এই পরীক্ষার দিনক্ষণ ঠিক করার আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। বড় পরীক্ষা নিতে গেলে উচ্চ পর্যায়ের আলোচনা অবশ্যই দরকার। তবে আমরা চেষ্টা করব পরীক্ষাটি খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য।”

এদিন সভাপতি আরো বলেছিলেন যে নিয়োগের জন্য শূন্যপদের দরকার। সরকার চাইছে শূন্য পদ তৈরি করে প্রাথমিক স্কুলে নিয়োগ করা হোক। কিন্তু এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করা হচ্ছে। বিজ্ঞপ্তি দেওয়ার আগেই বোর্ড নিজেদের মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে। আশা করা যায় পুজোর পরেই নিয়োগ শুরু করতে চলেছি। এটাও জানিয়ে রাখি, চাকরির শূন্যপদ ২০ হাজারের বেশি হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026