টেক বার্তা

Maruti Suzuki Jimny: প্রথম ২ দিনেই বুক তিন হাজার গাড়ি, মারুতি সুজুকির এই গাড়ি দেখে চমকে গেলেন মার্সিডিজ ব্যবহারকারীরাও

চলতি সপ্তাহের শুরুতে বড় ঘোষণা করে দিল মারুতি সুজুকি। ভারতের বাজারে এবার লঞ্চ হতে চলেছে নতুন পাঁচ দরজা বিশিষ্ট মারুতি সুজুকি জিমনি। শুধু ভারত নয় বিশ্বের বেশ কিছু দেশে এই গাড়ি নিয়ে আসা হবে। তবে লঞ্চ হবার আগেই সকলের নজর কেড়েছে এই গাড়ির রাফ অ্যান্ড টাফ লুক। নতুন জিমনি দেখতে দুর্দান্ত। বলতে গেলে মার্সিডিসের G-ওয়াগন আর হামারের ছোটো সংস্করণ এটি।

এর আগে তিন দরজা বিশিষ্ট জিমনি নিয়ে সবার মধ্যে বেশ আগ্রহ ছিল। তবে দুই পাশে মাত্র দুটি দরজা থাকায় সেটি ফ্যামিলি কার হিসেবে খুব একটা প্র্যাকটিক্যাল ছিল না। তবে এবারের জিমনিতে আপনারা পেয়ে যাবেন পাঁচটি দরজা। সাধারণ গাড়ির মতো ব্যবহার করা যাবে এই গাড়িকে। সিট এবং ফিনিশের দিকে বেশ জোর দিয়েছে মারুতি সুজুকি। গাড়ির লুক বেশ প্রিমিয়াম করা হয়েছে।

লঞ্চের আগেই নেক্সা ডিলার এবং অনলাইনের মাধ্যমে এই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে জোর কদমে। নতুন জিমনি গাড়ির এতটাই বেশি চাহিদা আছে মাত্র দুদিনের মধ্যে ৩০০০ টি গাড়ি বুকিং করা হয়েছে। এখন বুক করলে এই গাড়ি আপনি তিন মাস পরে ডেলিভারি পাবেন। এই সেগমেন্টে মূলত মাহিন্দ্রা থারের সঙ্গে প্রতিযোগিতা করবে মারুতি সুজুকি জিমনি। মাহিন্দ্রা থারের ক্রেতাদের মধ্যে একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। তাদেরকে কি নতুন জিমনির মাধ্যমে ছিনিয়ে নেবে মারুতি? সেটাই এখন বড়ো প্রশ্ন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026