ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office saving scheme: পোস্ট অফিসের এই স্কিমে পেয়ে যাবেন ৮% সুদ, তার সাথেই রয়েছে আরও বেশ কিছু সুবিধা

সুরক্ষিত আর্থিক নিরাপত্তার সঙ্গে ভালো সুদ পাওয়ার সবথেকে ভালো রাস্তা হল পোস্ট অফিস। এই সমস্ত স্বল্প সঞ্চয় প্রকল্পে আজও বহু মানুষ ভরসা রাখেন এবং বহু মানুষ আজকের দিনে দাঁড়িয়ে পোস্ট অফিসে নিজের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন। তবে শুধুমাত্র ব্যাংক একাউন্ট নয়, পোস্ট অফিস কিন্তু সাধারণ মানুষকে বেশ কিছু নিরাপদ প্রকল্প দিয়ে থাকে, যার মাধ্যমে সহজেই সকলকে আর্থিক নিরাপত্তা দেওয়া সম্ভব। আজ একটি নয় বরং ৫টি এমন প্রকল্পের হদিস আপনাকে দেব, যার মাধ্যমে আপনি কম সময়ের মধ্যে ভালো রিটার্ন পেতে পারেন তাও আবার শুধুমাত্র পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করেই।

১। পাবলিক প্রভিডেন্ট ফান্ড

কেউ যদি পনেরো বছরের জন্য একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন তাহলে পোস্ট অফিসের এই প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারেন আপনি একটি আর্থিক বছরে। বর্তমানে এই প্রকল্পে ৭.১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

২। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট

পাঁচ বছরের পরিপক্কতার সময় কালের সঙ্গে এই সার্টিফিকেট স্কিম আপনি পেয়ে যাবেন। বর্তমানে ৭.১ শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আপনারা পাচ্ছেন এই প্রকল্প থেকে। মনে রাখবেন এতে বিনিয়োগের কোন সর্বোচ্চ সীমা নেই। কেবল নূন্যতম এক হাজার টাকা দিলেই আপনি একাউন্ট খুলতে পারেন।

৩। সুকন্যা সমৃদ্ধি যোজনা

মূলত কন্যা সন্তানের বাবা-মাকে উৎসাহিত করার জন্য এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি নিয়ে এসেছে ভারত সরকার। এখানে বর্তমানে সুদের হার রাখা হয়েছে বার্ষিক ৭.৬ শতাংশ। কেবল একটি কন্যা শিশুর নামে এই অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন এবং একাউন্ট জন্মের পরে ১০ বছর বয়স পর্যন্ত খোলা যেতে পারে।

৪। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্পে পাঁচ বছরের মেয়াদী আমানত পাওয়া যায়। এই একাউন্টে কেবলমাত্র ১০০০ টাকার গুণিতকে আপনারা বিনিয়োগ করতে পারবেন। বর্তমানে এই প্রকল্পে ৮% সুদের হার দেওয়া হচ্ছে। তবে ১৫ লক্ষ টাকার বেশি এই প্রকল্পে আপনারা জমা করতে পারবেন না।

৫। পোস্ট অফিস মান্থলি ইনকাম সেভিংস স্কিম

পোস্ট অফিসের এই মাসিক বিনিয়োগ স্কিম বার্ষিক ৭.১ শতাংশ সুদের হার অফার করে থাকে। এর জন্য আপনাকে ১৫০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে হবে। এই স্কিমের সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৪.৫ লক্ষ টাকা। যৌথ অ্যাকাউন্ট করলে ৯ লক্ষ টাকা আপনি রাখতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026