নতুন বছরের শুরুতে বড় ধাক্কা, Tata থেকে Maruti সব গাড়ির দাম বাড়বে, জানুন বিস্তারিত

কালকেই শুরু হচ্ছে নতুন বছর। আর নতুন বছরে আপনি চিন্তায় পড়তে পারেন যদি আপনার গাড়ি কেনার প্ল্যান থাকে। নতুন বছরে লাফিয়ে বাড়বে গাড়ির দাম। পয়লা জানুয়ারি থেকে বাজেট সেগমেন্টের হোক কিংবা বিলাসবহুল হোক, সব ধরনের গাড়ির দাম বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই মাহিন্দ্রা, টাটা মোটরস, মারুতি সুজুকি ও অডির মত কোম্পানি তাদের গাড়ির দাম বৃদ্ধি করার কথা ঘোষণা করে দিয়েছে। এই বর্ধিত মূল্য আগামীকাল অর্থাৎ ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

আসলে নির্মাতারা প্রত্যেক বছর অন্তত একবার মুদ্রাস্ফীতি, কাঁচামালের মূল্যবৃদ্ধি কিংবা উৎপাদন খরচ চড়ার যুক্তি দেখিয়ে গাড়ির দাম বাড়িয়ে থাকে। এবার ধাক্কা লাগলো বছরের একদম শুরুতেই। ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মারুতি সুজুকি কোম্পানিও তাদের গাড়ির দাম বৃদ্ধি করবে। অবশ্য এই দাম বৃদ্ধি পাচ্ছে তাদের যাত্রীবাহী গাড়ির। যদিও নির্দিষ্ট কোন কোন গাড়ির ক্ষেত্রে এই বর্ধিত মূল্য কার্যকর হবে সে সম্পর্কিত তথ্য এখনও পর্যন্ত অজানা। এমনকি কতটা পরিমাণ দাম বাড়তে পারে সেই বিষয়টিও স্পষ্ট নয়।

এরপর আসা যাক ভারতীয় ব্র্যান্ড টাটা মোটরস এর ব্যাপারে। ২০২৩ এ এই কোম্পানির গাড়ি দাপিয়ে ব্যবসা করছে। টাটা মোটরস নতুন বছরের শুরু থেকেই তাদের প্রায় সমস্ত যাত্রীবাহী গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে নতুন দামের তালিকা সমন্ধে কিছু জানা যায়নি। এমনকি এই কোম্পানি জানিয়ে দিয়েছে যে তাদের পেট্রোল গাড়ির পাশাপাশি ইলেকট্রিক গাড়িতেও দাম বৃদ্ধি পাবে।

মাহিন্দ্রা কোম্পানি জানিয়ে দিয়েছে যে ২০২৪ সাল জানুয়ারি মাস থেকে এই কোম্পানির গাড়ির দাম অনেকটাই বৃদ্ধি পাবে। Scorpio থেকে শুরু করে Thar, XUV700 এবং XUV300 সব জনপ্রিয় গাড়ির ক্ষেত্রেই এই বর্ধিত মূল্য কার্যকর হবে। তবে কোন মডেলের গাড়ির দাম বৃদ্ধি করা হয়েছে তা নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি কোম্পানি। বাজেট রেঞ্জের পাশে প্রিমিয়াম ব্র্যান্ড Audi তাদের গাড়ির দাম বৃদ্ধি করছে। আগামী বছরের জানুয়ারি থেকে অডি এর ভারতীয় পোর্টফোলিওতে থাকা গাড়িগুলির দাম ২% পর্যন্ত বাড়ানো হবে। যদিও মডেলভিত্তিক নির্দিষ্ট করে নতুন দামের তালিকা এখনও পর্যন্ত সামনে আনা হয়নি। এমনকি নির্দিষ্ট মডেলের কথাও বলা হয়নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026