ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এসবিআই নাকি পোস্ট অফিস, কোথায় রেকারিং ডিপোজিটের সবথেকে বেশি সুদ পাওয়া যায়? জেনে নিন সম্পূর্ণ বিবরণ

আজকের দিনে ভারতের বাজারে বেশ কিছু সঞ্চয় বিকল্প রয়েছে যেখানে মানুষজন বিনিয়োগ করতে পারেন। কিন্তু এমন অনেকগুলো প্রকল্প রয়েছে যেগুলি হলো আদতে রেকারিং ডিপোজিট। আপনি যদি একটি এই ধরনের প্রকল্প খোলেন তাহলে ব্যাংক ছাড়াও আপনি পোস্ট অফিসে টাকা রাখতে পারেন। ভারতের সবথেকে বড় ব্যাংক এসবিআই এবং পোস্ট অফিস এই ধরনের রেকারিং ডিপোজিট এর সুবিধা দিয়ে থাকে ভারতের সাধারণ মানুষকে। তবে দুটি প্রকল্পের মধ্যে কিন্তু সুদের হার তফাৎ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই দুটি প্রকল্পের মধ্যে সুদের হার কতটা।

প্রথমে আমরা স্টেট ব্যাংকের রেকারিং ডিপোজিট এর ব্যাপারে জানব। আপনি ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন স্টেট ব্যাংকের এই ধরনের প্রকল্পে। প্রবীণ নাগরিকদের ০.৫০ শতাংশ বেশি সুদ দিয়ে থাকে স্টেট ব্যাংক। এক বছর থেকে দুই বছরের মেয়াদে যদি আপনি রেকারিং ডিপোজিট চালু করেন তাহলে আপনাকে এই মুহূর্তে ৬.৮০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে এবং বয়স্ক নাগরিকরা পেয়ে যাচ্ছে ৭.৩০ শতাংশ হারে সুদ। দু বছর থেকে তিন বছরের রেকারিং ডিপোজিটে পাওয়া যাচ্ছে ৭ শতাংশ সুদ। বয়স্কদের জন্য রয়েছে ৭.৫০ শতাংশ সুদ। একই সঙ্গে তিন থেকে চার বছরের রেকারিং ডিপোজিট এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে ৬.৫০ শতাংশ সুদ এবং বয়স্করা পাচ্ছেন ৭ শতাংশ সুদ। পাঁচ বছরের থেকে দশ বছরের মেয়াদে স্টেট ব্যাংকের তরফ থেকে গ্রাহকরা পেয়ে যান ৬.৫০ শতাংশ হারে সুদ এবং বয়স্কদের জন্য রয়েছে ৭ শতাংশ সুদ।

এবার যদি আমরা পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট এর ব্যাপারে বলি, তাহলে গ্রাহকরা পাঁচ বছরের জন্য সর্বাধিক বিনিয়োগ করতে পারেন এই ধরনের ডিপোজিটে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে কোন অতিরিক্ত সুবিধা পান না বয়স্ক নাগরিকরা। পোস্ট অফিসের পাঁচ বছরের রেকারিং ডিপোজিট এর সমস্ত গ্রাহকদের ৬.৫ শতাংশ হারে সুর দেওয়া হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026