ভাইরাল & ভিডিও

রাজমিস্ত্রি থেকে ডিজে! সুপারহিট ‘খেলা হবে’ গানের রিমিক্স করে রাতারাতি ভাইরাল বাংলার আমিন

খেলা হবে এই গানটি শুনলেই এখন আমাদের মনে পড়ে যায় তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের কথা। কিন্তু তার থেকেও এই গানের জনপ্রিয় হওয়ার হোতা হয়ত অন্য আরেকজন। তার নাম ডিজে বুলবুল। আপনারা অনেকেই হয়ত ডিজে বুলবুলের ব্যাপারে শুনে থাকবেন কিন্তু তিনি কে বা তিনি কোথায় থাকেন সেটা হয়ত অনেকেরই অজানা। আপনার কজন ডিজনী + হটস্টার এর ‘দ্যা অফিস’ ওয়েব সিরিজটি দেখেছেন? সেখানে উইলকিনস চাওলা অফিসে কর্মরত কুট্টি নিজের অবসর সময়ে হয়ে যেতেন ‘ডিজে চবি’। ঠিক এরকমই ঘটনা বীরভূমের একটি অজ পাড়াগায়ের মোহাম্মদ আমিনের সাথে, থুড়ি, ডিজে বুলবুলের সাথে।

তার একমাত্র সম্বল একটি কম্পিউটার দিয়ে তিনি একের পর এক গানের রিমিক্স তৈরি করতে থাকেন। আর মাঝে মধ্যে তার একজন বন্ধু পাশের গ্রামের সাউন্ড ব্যবসায়ী জালাল তাকে ল্যাপটপ দিয়ে সাহায্য করে থাকেন। আর শুধু নিজের তাগিদ আর সঙ্গীতের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে তিনি রাতারাতি রাজমিস্ত্রী থেকে হয়ে গেলেন ডিজে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রচারে সব জায়গায় বাজছে ‘খেলা হবে’ গানটি। এই গানটির যতটা ক্রেডিট দেবাংশুকে দেওয়া হয়, ঠিক ততটাই ক্রেডিট এর যোগ্য ডিজে বুলবুল ওরফে আমিন।

রাজ্যজুড়ে যেকোনো প্রচার, যেকোনো ধরনের পার্টি, খেলাধুলা, বিয়ে বাড়ির অনুষ্ঠান সবকিছুতেই এখন ভাইরাল এই খেলা হবে। এই রিমিক্স এর জনপ্রিয়তা জোরে আমিন এখন নিজের এলাকায় ‘খেলা হবে দাদা’ হিসেবে বেশি পরিচিত। রাজনীতিবিদ হিসেবে আমিনের বরাবরের একমাত্র পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের জন্য কাজ করেন, তাই তিনি তৃণমূলের গান রিমিক্স করতে বেশি পছন্দ করেন। বছর কয়েক আগে মুম্বাইয়ে যখন তিনি রাজমিস্ত্রির কাজ করতেন তখন কিছু টাকা জমিয়ে একটি পুরনো কম্পিউটার কিনে আনেন। আর এই কম্পিউটার থেকে ইউটিউব খুঁজে খুঁজে তিনি বের করে ফেলেন গানের রিমিক্স তৈরি করার কৌশল।

এর সাথে পাশের গ্রামের বন্ধু সাউন্ড বক্সের ব্যবসায়ী জালাল থেকে ল্যাপটপ দিয়ে সাহায্য করেছেন বেশ কয়েকবার। প্রথম দিকে তিনি বিয়ে বাড়িতে এবং বিভিন্ন অনুষ্ঠানের ডিজে বুলবুল হিসেবে রিমিক্স করতে থাকেন হিন্দি এবং বাংলা গানের। তারপর হঠাৎ ২০১৯ সালে তৃণমূলের প্রচারের সময় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এর ‘মমতাদি আরেকবার’ গানটি রিমিক্স করে ফেলেন। মুম্বাইয়ে থাকাকালীন তিনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছিলেন, সেই ইউটিউব চ্যানেলে গানটি হয়েছে রীতিমতো ভাইরাল। তারপরে ২০২১ এ দেবাংশুরই লেখা খেলা হবে, এটিও এখন তৃণমূলের প্রচার সংগীত হিসেবে বেশি পরিচিত। তার সাথে সাথেই, এখন বড় বড় অনুষ্ঠানে বিভিন্ন পার্টি সংকে হার মানিয়ে দিচ্ছে ডিজে বুলবুল ওরফে মোহাম্মদ আমিনের ‘খেলা হবে’।

John Fabian

Recent Posts

সরকারি চাকরিতে ‘না’ রিঙ্কুর! যোগীর অফার ফিরিয়ে KKR তারকার বড় সিদ্ধান্ত, বিতর্ক তুঙ্গে

আইপিএলের ঠিক আগে বড় চমক! সরকারি চাকরি পেয়েও তা নিতে গেলেন না রিঙ্কু সিং—এই সিদ্ধান্ত…

March 26, 2026

ভোটের আগে চরম আক্রমণ! ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক চার্জশিট আনছেন শাহ—ঘরে ঘরে পৌঁছবে নথি

ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর মাত্র দু’দিনের মধ্যেই বড় পদক্ষেপ…

March 26, 2026

দুপুরে আগুন ঝরা গরম, বিকেলে আকাশ ফাটিয়ে ঝড়-বৃষ্টি! আজই কি কালবৈশাখীর ধাক্কায় বদলে যাচ্ছে বাংলার আবহাওয়া?

দুপুরে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস গরম, আর বিকেল গড়াতেই হঠাৎ ঝড়-বৃষ্টি—আজ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এমনই নাটকীয় পরিবর্তনের…

March 26, 2026

যুদ্ধের মাঝে গ্যাস নিয়ে হাহাকার! সত্যিই কি শেষ হয়ে যাচ্ছে এলপিজি—কী জানাল মোদি সরকার?

হঠাৎ করে গ্যাস নিয়ে এত আতঙ্ক কেন? যুদ্ধের খবরে কি সত্যিই দেশে এলপিজি শেষ হয়ে…

March 25, 2026

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026