রাজ্য

ত্রাণ বিলিকে কেন্দ্র করে রণক্ষেত্র কামারহাটি, গুরুতর আহত এক যুবক

বর্তমান সময়ে বহু মানুষকে ত্রাণ বিলি করতে দেখা গেছে। গরিবদের জন্য নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ধনী শ্রেণী থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাও। এবার এই ত্রাণ বিলিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটি। একে ওপরের সাথে লড়াইয়ে গুরুতর আহত এক যুবক এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। ত্রাণ বিলিকে কেন্দ্র করে এরকম ঘটনা খুব দুর্ভ্যাগ্যজনক বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।

সোমবার সন্ধ্যার দিকে কামারহাটি পুরসভার ২৯ নং ওয়ার্ডে এলাকাতে স্থানীয় কিছু যুবক মিলে ত্রাণ বিলি করছিলেন। ঠিক সেইসময় স্থানীয় কাউন্সিলর রুপালি সরকার সেখানে তার সব লোকজন নিয়ে তাদের উপর চড়াও হন। তাদের প্রশ্ন ছিল যে এলাকাতে কাউন্সিলর থাকতে যুবকরা কেন ত্রাণ বিলি করবে? এই নিয়ে তর্কবিতর্ক শুরু হতে হতে তা হাতাহাতিতে গিয়ে পৌঁছায়। সেই সময় কাউন্সিলরের নির্দেশে এক যুবককে এমন ভাবে মারা হয়, যে সেই যুবক এখন আরজিকর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

আজ সকালে স্থানীয় কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর করে জনতা। ঘটনাস্থলের খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ সেখানে গেলে তাদের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। অনেকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ কমিশনার মনোজ ভার্মা বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026