নিউজ

করোনা ১০০% মরবে এই অ্যান্টিবডির দ্বারা, এমনই দাবি নেদারল্যান্ডের গবেষকদের

গোটা বিশ্ব আতঙ্কে জবুথবু করোনার দাপটে। মারণ করোনা ভাইরাস নিজের প্রভাব বিস্তার করেছে গোটা বিশ্ব জুড়ে। আর তার ফলেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে প্রতিনিয়ত। গোটা বিশ্বে এমনকি ভারতে নোভেল করোনা ভাইরাসের প্রভাব ক্রমেই যত প্রকট হচ্ছে বাড়ছে উদ্বেগ। আর এর মধ্যেই দেখা গেল অন্ধকারে আলোর দিশা। নেদারল্যান্ডের উট্রেচট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, তাঁরা এমন এক অ্যান্টিবডি আবিস্কার করেছেন যা কোভিড-১৯-কে কুপোকাত করতে একশো শতাংশ সফল।

তবে গবেষকেরা জানিয়েছেন, মানুষের দেহে এই অ্যান্টিবডি কি প্রভাব ফেলবে বা কোনোরকম খারাপ প্রতিক্রিয়া দেখা দেবে কিনা তা পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। উট্রেচট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানিয়েছেন, এই মনোক্লোনাল অ্যান্টিবডি মানুষের দেহে প্রবেশ করালে তার প্রক্রিয়া কিরূপ হবে বা অ্যান্টিবডিকে মানব দেহে কোনো ড্রাগের সাথে প্রবেশ করাতে হবে কিনা তা পরীক্ষার মাধ্যমে জানতে হবে। গবেষক দল আরও জানিয়েছেন, এই অ্যান্টিবডি নোভেল করোনা ভাইরাসের একটি অংশে আঘাত হানে। এরপর তা পুরো ভাইরাসকে নির্মুল করে দেয়।

গত সোমবার জার্নাল নেচার কমিউনিকেশনস্ একটি তথ্য প্রকাশ করে যাতে এই অ্যান্টিবডি সম্পর্কে বলা হয়েছে যে, কোভিড-১৯ ভাইরাসকে সমূলে শেষ করে দেয় এই অ্যান্টিবডি। ৪৭ডি১১ নামক গবেষকদের সৃষ্ট নয়া এই অ্যান্টিবডি কোভিড-১৯-এর স্পাইক প্রোটিন অঞ্চলে আঘাত করে। যার ফলে নির্মুল হয় নোভেল করোনা ভাইরাস। তাই এবার গবেষকদের সৃষ্ট নতুন অ্যান্টিবডি চিকিৎসক মহলে আশার আলো দেখাতে পারবে কিনা তা সময়ের অপেক্ষা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026