খেলা

প্রথম জয়ের স্বাদ পেতে নিজামের শহরের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল

গোয়া: স্পনসর সমস্যা মিটিয়ে আইএসএলের দরজা ইস্টবেঙ্গলের কাছে খুলে গেলেও এখনও জয় অধরা। প্রথম ম্যাচে কলকাতা ডার্বিতে এটিকে-মোহনবাগানের কাছে হারের পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি রবি ফাউলারের ছেলেরা। শেষ ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও সেই অধরাই ছিল জয়। যদিও হারের মুখ দেখতে হয়নি। শেষ ম্যাচে ড্র হয়েছিল। এর ফলে ১ পয়েন্ট নিয়ে স্কোরবোর্ডের খাতা খুলেছে ইস্টবেঙ্গল। আজ, মঙ্গলবার প্রথম জয় পেতে ভাস্কো-দা-গামার তিলক ময়দানে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামতে চলেছে ইস্টবেঙ্গল।

শুধু জয় পাওয়াই নয় প্রথম গোলের খোজেও রয়েছেন পিলকিংটন, মাঘোমারা। দল জয়ের মুখ না দেখলেও জামশেদপুর এফসির বিরুদ্ধে ফুটবলারদের পারফরম্যান্স দেখে বেশ সন্তুষ্ট ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার। গতকাল, সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের ফুটবলাররা আগের থেকে অনেক ফিট। এবার আপনারা আমাদের থেকে ভালো খেলা হয়তো দেখতে পাবেন। আমাদের ছেলেরা প্রত্যেকে একজন যোদ্ধা। শেষ ম্যাচেও না সেটাই প্রমাণ করেছে। দলের ইউনিটি ভীষণ ভাল। আমাদের স্পিরিট এবার বোঝা যাচ্ছে। নিজের দলের ছেলেদের প্রশংসার পাশাপাশি ফাউলার হায়দরাবাদ এফসি সম্পর্কেও বলেন।

বিপক্ষ দল সম্পর্কে ইস্টবেঙ্গল কোচের বক্তব্য, ‘ওরা বেশ কয়েকটা ভাল ম্যাচ খেলেছে। ভাল পারফরম্যান্স করেছে। তবে এটা আমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ম্যাচ। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আশা করি, দলের ছেলেরা নিজের সেরাটা দিয়ে খেলবে।’ হায়দরাবাদের পক্ষ থেকে প্রধান ভরসার নাম হল সানতানা। তবে এই খেলোয়ারকে আলাদাভাবে কোনও গুরুত্ব দিতে নারাজ ফাউলার। এখন শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026